খবর লাইভ : আইআইএম জোকা (IIM-Joka) হস্টেলে মনোবিদ তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া দ্বিতীয় বর্ষের ছাত্রকে শর্তসাপেক্ষে জামিন দিল আলিপুর আদালত (Alipore Court)। শনিবার পুলিশি হেফাজতের পর অভিযুক্তকে আদালতে পেশ করা হলে, বিচারক ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেন। তবে আপাতত তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না।
সরকারি পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হলেও, অভিযুক্তের আইনজীবীর সওয়ালে প্রভাব পড়ে শুনানিতে। তিনি জানান, ঘটনার এক সপ্তাহ পার হলেও নির্যাতিতার গোপন জবানবন্দি এখনও রেকর্ড করা হয়নি। তিনবার ডাক পাঠানো হলেও তরুণী হাজির হননি। এছাড়াও, মেডিকো-লিগাল পরীক্ষাও হয়নি বলে আদালতে জানান তিনি।
এই প্রসঙ্গে বিচারক জানতে চান, নির্যাতিতার জবানবন্দি গ্রহণে এত দেরি কেন? জবাবে সরকারি কৌঁসুলি জানান, তরুণী মানসিকভাবে বিপর্যস্ত, তাই জবানবন্দি দিতে অক্ষম। তিনি আরও জানান, তদন্ত এখনও চলছে এবং তাই অভিযুক্তের জেল হেফাজতের দাবি জানিয়েছিলেন।
তবে সমস্ত দিক বিবেচনার পর আদালত অভিযুক্তের জামিন মঞ্জুর করে।
প্রসঙ্গত, গত ১২ জুলাই ওই মনোবিদ তরুণী অভিযোগ করেছিলেন, কাউন্সেলিংয়ের উদ্দেশ্যে অভিযুক্ত ছাত্রের হস্টেল ঘরে গেলে তিনি তাঁকে ঠান্ডা পানীয় ও খাবার দেন। তরুণীর দাবি, সেই পানীয়তে মাদক মেশানো ছিল। পান করার পর অজ্ঞান হয়ে পড়েন তিনি এবং এরপর তাঁকে ধর্ষণ করা হয়। জ্ঞান ফেরার পর প্রতিবাদ করলে মারধরও করা হয় বলে অভিযোগ।
ঘটনার তদন্তে ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে পুলিশ। তবে নির্যাতিতার জবানবন্দি ও মেডিক্যাল পরীক্ষার অভাবে তদন্তে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক অমীমাংসিত রয়ে গেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…