একের পর এক তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, সুনামির সতর্কবার্তা জারি

খবর লাইভ : একের পর এক জোরালো তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। কম্পন অনুভূত হয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জেও। প্রশান্ত মহাসাগরের উপকূলে হওয়া এই জোড়া ভূমিকম্পে আমেরিকার ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জারি করেছে সুনামির সতর্কবার্তা। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৭.৫।

রবিবার জোরালো কম্পন অনুভূত হয় পূর্ব রাশিয়ার কামচাটকার পূর্ব উপকূলে। পর পর তিন ভূমিকম্প আঘাত হানে ওই এলাকায়। প্রথম ভূমিকম্পটি সামান্য কম মাত্রার হলেও আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে সব থেকে জোরালো ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫, যদিও ইউরোপীয় ভূমধ্যসাগরীয় জিওলজিক্যাল সার্ভে জানিয়েছেন সর্বোচ্চ কম্পন মাত্রা ছিল ৭.৪। এই জোরালো ভূমিকম্পের কিছুক্ষণ আগেই ৫.১ মাত্রার কম্পনে কেঁপে উঠেছিল প্রশান্ত মহাসাগরের ওই উপকূল। এমনকি এই দুই জোরালো ভূমিকম্পের পরও ৬.৭ মাত্রার আরও একটি ভূমিকম্প হয় ওই একই জায়গায়। একেবারে তিন ভূমিকম্পের ধাক্কায় ব্যাপক আতঙ্ক ছড়ায় ওই এলাকায়।

রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহরের কাছে প্রশান্ত মহাসাগরের উপকূলে ভূমিকম্পের এপিসেন্টার থেকে ৩০০ কিলোমিটার অর্থাৎ ১৮৬ মাইল পর্যন্ত অঞ্চলে বিপজ্জনক উচ্চতার সুনামি ঢেউ আসতে পারে বলে সতর্ক করেছে আমেরিকার ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার। রাশিয়ার সঙ্গে সঙ্গে হাওয়াই দ্বীপপুঞ্জেও জারি করা হয়েছে সতর্কবার্তা।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় (Emergency situations ministry) টেলিগ্রাম বার্তায় জানিয়েছে যে বেরিং সাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত কমান্ডার দ্বীপপুঞ্জে ৬০ সেন্টিমিটার পর্যন্ত এবং কামচাটকা উপদ্বীপে ১৫ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago