খবর লাইভ : নৃশংস হামলার পর অবশেষে ধরা পড়েছে পাটনা হাসপাতাল গুলিকাণ্ডের মূল অভিযুক্ত তৌসিফ রাজা। আনন্দপুরের একটি গেস্ট হাউস থেকে তৌসিফ-সহ চারজনকে গ্রেফতার করেছে পাটনা ও কলকাতা পুলিশের যৌথ স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিকাণ্ডের ঘটনার পরই অভিযুক্তরা ৫৩০ কিলোমিটার দূরে কলকাতায় পালিয়ে আসে। তবে তাদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পাটনা পুলিশ নিশ্চিত হয় যে, তারা পশ্চিমবঙ্গে আত্মগোপন করেছে। এরপরই কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হয়।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গুলিকাণ্ডের ছক কষা হয়েছিল অভিযুক্ত নিশু খানের বাড়িতে। সেখানেই স্থির হয় কে কী ভূমিকা নেবে। হামলার মূল রূপকার ছিল তৌসিফ রাজা। যদিও নিশু দাবি করেছে, তার বাড়িতে কোনও বৈঠক হয়নি।
হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পাঁচ জন বন্দুক হাতে ঢুকছে। তাদের মধ্যে সবার মাথায় টুপি থাকলেও তৌসিফ ছিলেন খালি মাথায়। ঘটনার শুরুতে ও শেষে তাকেই আইসিইউতে ঢুকতে এবং বেরোতে দেখা গিয়েছে। এই ফুটেজের ভিত্তিতেই তৌসিফকে শনাক্ত করে পুলিশ।
গ্রেফতারকৃতদের আলিপুর আদালতে পেশ করা হয়েছে। পাটনা পুলিশের পক্ষ থেকে তাদের ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, অভিযুক্ত নিশু খানকে রবিবার দুপুরে অ্যাম্বুল্যান্সে করে আদালতে আনা হয়।
যাঁকে গুলি করে হত্যা করা হয়, সেই চন্দন মিশ্র নিজেও একজন কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে মোট ২৪টি মামলা রয়েছে, যার মধ্যে ১২টি খুনের অভিযোগ।
পুলিশ এখন পুরো ঘটনার পেছনে থাকা মূল কারণ এবং মদতদাতাদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। তদন্ত চলছে জোর কদমে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…