লস অ্যাঞ্জেলসের প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত তিন শীর্ষ আধিকারিক

খবর লাইভ : লস অ্যাঞ্জেলসে এক প্রশিক্ষণ কেন্দ্রেই ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ, যা শেরিফ বিভাগের বিশেষজ্ঞ তিন সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে। এফবিআই, এটিএফ, এলএপিডি সহ একাধিক সংস্থা তদন্তে অংশ নেবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বার্তা দেওয়া হয়েছে, আর তদন্ত চালানো হবে ভবিষ্যতে আরও শক্তভাবে।

জানা গিয়েছে, ১৮ জুলাই সকাল প্রায় ৭:৩০ টার সময় এই বিস্ফোরণ ঘটে। স্থান লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের বিস্কাইক্লুজ ট্রেনিং সেন্টার ইস্ট লস অ্যাঞ্জেলস। বিস্ফোরণ ঘটেছে শেরিফ বিভাগের আবাসন ও বিস্ফোরক ইউনিটের সদস্যদের প্রশিক্ষণের সময় পার্কিং লটে।  তিনজন ডেপুটি শেরিফ  নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ১৯ বছর, একজন ২২ বছর, আর একজন ৩৩ বছর ধরে দায়িত্বে ছিলেন। তাদের সম্মিলিত সেবা ৭৪ বছর। প্রাথমিক তদন্তে বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত নয়। তবে এটি একটি প্রশিক্ষণমূলক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।  এফবিআই, এটিএফ, এলএপিডি বোম স্কোয়াডসহ স্থানীয় তদন্তকারী সংস্থা ঘটনাস্থলে সক্রিয়। স্থানটি নিরাপদ ঘোষণা হতে চার ঘণ্টা লেগেছে।

শেরিফ রবার্ট লুনা বলছেন, এই তিনজন ‘বেস্ট অফ দি বেস্ট’। তাদের আত্মত্যাগ ছিল বীরত্বপূর্ণ। আমেরিকার অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এটিকে ভীতিকর ঘটনা হিসেবে আখ্যায়িত করে, নিহতদের পরিবারসহ সবাইকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন, লস অ্যাঞ্জেলসের জন্য এটি একটি হৃদয় বিদারক দিন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভকে কেন্দ্র করে গত মাসে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল লস অ্যাঞ্জেলেস। টানা কয়েক দিন ধরে চলেছিল ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েন করতে হয়েছিল সে সময়। ২০০১ সালের ৯/১১ সন্ত্রাসের পরে আমার আমেরিকা সন্ত্রাসের শিকার হল কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে লস অ্যাঞ্জেলেস পুলিশ এখনও এই বিষয়ে কিছু জানায়নি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ১৮৫৭ সালের পর এটি শেরিফ বিভাগের “একক ঘটনায় সর্বোচ্চ জীবনহানি” । আর সেটিও তখন বন্দুক হামলায় হলেও আজকের মতো ঘটনা ঘটেনি।  জানা গিয়েছে, স্থানীয় অঞ্চলে কোনও জনসাধারণের জন্য এটি আপাতত নিরাপদ। তবে বিস্তৃত তদন্ত চলবে ভবিষ্যতে তথ্য তুলে ধরার লক্ষ্যে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago