খবর লাইভ : ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষের সময় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল, এবার এমন চাঞ্চল্যকর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সেই সময়কার যুদ্ধ ভয়াবহ রূপ নিয়েছিল। দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছিল। অন্তত পাঁচটি যুদ্ধবিমান এই সংঘর্ষে ধ্বংস হয়েছে।
তবে ঠিক কোন দেশের কটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। তার বক্তব্যের ভিত্তিতে রাজনৈতিক বিশ্লেষকরা নতুন করে প্রশ্ন তুলেছেন। এই তথ্য কি তিনি গোপন সূত্রে পেয়েছেন, নাকি পাকিস্তানের দাবির দিকেই ইঙ্গিত করছেন?
উল্লেখ্য, সংঘর্ষ চলাকালীন পাকিস্তান দাবি করেছিল, তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে, যার মধ্যে কয়েকটি রাফালে জেটও ছিল বলে দাবি তাদের। অন্যদিকে, ভারত দাবি করে, তারা পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটি এবং বিমান গুঁড়িয়ে দিয়েছে।
পরবর্তীতে ভারতের তৎকালীন সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান স্বীকার করেন, সংঘর্ষে একটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, তবে নির্দিষ্ট সংখ্যা তখন প্রকাশ করেননি তিনি। রাফালে নির্মাতা দাসাল্ট অ্যাভিয়েশন জানায়, সংঘর্ষ চলাকালীন একটি মাত্র রাফালে বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটিও শত্রুর হামলায় নয় বরং ব্যবহারিক ত্রুটির কারণে।
এই পরিস্থিতিতে ট্রাম্পের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের প্রশ্ন, যদি ভারতের মাত্র একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে বাকি বিমানগুলো কার? ট্রাম্প কি তবে পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংসের দিকেও ইঙ্গিত করেছেন?
এই নিয়ে আরও একবার ট্রাম্প দাবি করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সেই সময়কার রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করার পেছনে তিনিই মূল ভূমিকা রেখেছিলেন। তার কথায়, আমি বাণিজ্য চুক্তি বন্ধ করার হুমকি দিয়েছিলাম, আর তাতেই দুই পক্ষ শান্ত হয়।
উল্লেখযোগ্যভাবে এটি নিয়ে অন্তত ২০ বার একই দাবি করেছেন ট্রাম্প। যদিও নয়াদিল্লি বরাবরই এই ‘মধ্যস্থতার’ দাবিকে নাকচ করে দিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…