খবর লাইভ : ২০২৬ সালের বিধানসভা নির্বাচন এখনও কয়েক মাস বাকি, কিন্তু ইতিমধ্যেই বাংলার রাজনীতির উত্তাপ বাড়ছে। শাসক তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি দুই পক্ষই রাজপথে নামতে শুরু করেছে। বাঙালি জাতিসত্তাকে সামনে রেখে জনমত গঠনের পথে হাঁটছে তৃণমূল। অন্যদিকে, ভোটের ময়দানে প্রথম বার্তাটি দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। দুর্গাপুর থেকে উন্নয়ন ও প্রশাসনিক পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি।
এই প্রেক্ষাপটেই এবার রাজ্যে পা রাখতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, আগামী ২৪ জুলাই জঙ্গলমহলে বিজেপির এক রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন তিনি। পাশাপাশি, সেখানে জনসংযোগমূলক কর্মসূচিতেও অংশ নিতে পারেন।
২০২১ সালের নির্বাচনের আগে যেমন বারবার বাংলায় এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ-সহ বহু হেভিওয়েট নেতা। তেমনি ছাব্বিশের ভোটের আগে ফের সক্রিয় হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজনীতির বিশ্লেষকদের মতে, মোদির দুর্গাপুরের সভার এক সপ্তাহের মধ্যেই যোগীর এই সফর বিজেপির আগ্রাসী প্রচার কৌশলেরই অংশ।
দলীয় সূত্রে জানা যাচ্ছে, বাংলায় হিন্দু ভোট একত্রিত করতে যোগী আদিত্যনাথের সফরকে কৌশলগতভাবে ব্যবহার করতে চাইছে বিজেপি। রাজ্য বিজেপির একাধিক নেতা মনে করছেন, তৃণমূল-বিরোধী জনমত তৈরি হচ্ছে এবং ছাব্বিশের ভোটে তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরানোর পক্ষে মানুষ মত দেবে।
প্রধানমন্ত্রী মোদি গতকালই দুর্গাপুরে বলেন, এখানকার তৃণমূল সরকার বাংলার উন্নয়নের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। সেদিন বাংলায় এই সরকারের পতন ঘটবে, সেদিন থেকেই উন্নয়ন নতুন গতি পাবে।
এছাড়া, সূত্র মারফত জানা যাচ্ছে, পুজোর পরই বিজেপির ‘সংকল্পপত্র’ বা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে পারে গেরুয়া শিবির। এমনকি, বিহার নির্বাচনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থেকেই বঙ্গ রাজনীতির খসড়া তৈরি করতে পারেন বলেও জল্পনা চলছে।
সব মিলিয়ে, বাংলার রাজনৈতিক মহলে এখন থেকেই ভোটের গন্ধ স্পষ্ট। আর যোগী আদিত্যনাথের আগমন সেই প্রচার যাত্রাকে আরও তীব্র করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…