খবর লাইভ : বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর সভার জন্য আমন্ত্রণপত্র বিলি বিজেপির। বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে নিয়ে কার্ড বিলি করছেন বিজেপির রাজ্য সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।
প্রধানমন্ত্রী দুর্গাপুরে আসছেন শুক্রবার। বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব সভাস্থল পরিদর্শন কিংবা ঘরোয়া বৈঠক করতে ব্যস্ত। এই অবস্থায় বাড়ি বাড়ি ঘুরছেন নেতারা। বিভিন্ন জায়গায়। বিভিন্ন মহল্লায়। এদিন প্রায় দেড়শ বাড়িতে দেওয়া হয় আমন্ত্রণপত্র। লকেট চট্টোপাধ্যায় বলেন, ২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্গাপুরে আসছেন এটাই মানুষের কাছে বড় চমক। আমরা সেই জন্য মানুষকে সভায় যাওয়ার আহ্বান জানালাম।
দুর্গাপুরের বিভিন্ন অঞ্চলে বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর সভায় আসার আমন্ত্রণপত্র বিলি করছেন বিজেপি কর্মীরা। কর্মীরাও নেতৃত্বের সঙ্গে থেকে ভিড় বাড়াচ্ছেন নেহরু স্টেডিয়ামে। দুর্গাপুর জুড়ে এই ‘মেগা ইভেন্ট’-এর প্রচারে বিজেপি। মিডিয়ার মাধ্যমে মানুষ জানছে প্রধানমন্ত্রী আসছেন দুর্গাপুরে। কিন্তু কোথায় বা কখন সেই প্রচার নেই। তাই নেতৃত্ব ঘরে ঘরে গিয়ে আমন্ত্রণপত্র বিলিতে বাধ্য হলেন। লক্ষণ ঘড়ই বলেন, খুব অল্প সময়ের মধ্যে এই বড় কর্মসূচি হচ্ছে। তাই বৃহৎ আকারে প্রচার হচ্ছে না। আজ বৃহস্পতিবার থেকে তিন-চারটে জেলা জুড়ে প্রচার শুরু হবে।
উল্লেখ্য, ১৮ জুলাই প্রধানমন্ত্রীর দু’টি অনুষ্ঠান দুর্গাপুরে। সরকারি প্রকল্পের উদ্বোধন ও জনসভা। দু’টিই নেহরু স্টেডিয়ামে। দুর্গাপুরের গান্ধীমোড় থেকে জনসভাস্থল নেহরু স্টেডিয়াম পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার ‘অঘোষিত’ রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহার থেকে অণ্ডাল বিমানবন্দরে নেমে তিনি সড়কপথেই গান্ধীমোড় আসবেন। তার পর শুরু হবে রোড শো। রাস্তার বিভিন্ন মোড়ে বিজেপি কর্মীরা দাঁড়িয়ে ফুল ছুড়ে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রীকে। রোড শোয়ের পর নেহরু স্টেডিয়ামে এসে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
আজ, বৃহস্পতিবার দিনভর প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে দুর্গাপুরে সভাস্থল পরিদর্শন-সহ কর্মী ও নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…