ইরাকের সুপার মার্কেটে আগুন লেগে ৭০ জনের মৃত্যু, উদ্ধারকাজ চলছে

খবর লাইভ : পূর্ব ইরাকের আল-কুট শহরের একটি সুপার মার্কেটে আগুন লেগে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম বহু।

জানা গিয়েছে, শপিং মলের পাঁচতলায় আগুন লেগে যায়। মুহূর্তেই ভয়াবহ আকার ধারণ করে সেই আগুন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, আগুন গ্রাস করেছে ওই বহুতলের একাধিক ফ্লোর। তবে পাঁচতলা থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে খবর। আগুনের লেলিহান শিখার তীব্রতাতেই স্পষ্ট দুর্ঘটনার ভয়াবহতা। আগুন নেভাতে যুদ্ধ চালাচ্ছেন দমকলকর্মীরা। ভিতরে আটকে পড়া মানুষদেরও বাঁচাতে চেষ্টা চলছে।

রাতভর জ্বলেছে এই আগুন। যদিও কী ভাবে ওই জনবহুল শপিং মলে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ওয়াসিত প্রদেশের গভর্নর মহম্মদ আল-মিয়াহি আইএনএ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সেই তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে জানানো হবে।’ ইতিমধ্যেই ওই কমপ্লেক্স ও মল মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago