খবর লাইভ : হোয়াইট হাউসে ঘটল অভাবনীয় এক নিরাপত্তা চমক। স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ হোয়াইট হাউসের নর্থ লনের নিরাপত্তা বেষ্টনীর ওপার থেকে হঠাৎই উড়ে আসে একটি মোবাইল ফোন। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার মোবাইল ছুঁড়ে ফেলেন হোয়াইট হাউসের দিকে, আর এতেই সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসে মার্কিন সিক্রেট সার্ভিস।
ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। জারি হয় সাময়িক লকডাউন, বন্ধ করে দেওয়া হয় হোয়াইট হাউসের স্বাভাবিক কার্যক্রম। কিছু সময়ের জন্য যান চলাচলও বন্ধ রাখা হয় পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে। সাংবাদিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় জেমস এস. ব্র্যাডি ব্রিফিং রুমে।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন অজানা ব্যক্তি নিরাপত্তা প্রাচীর অতিক্রম করে নিজের মোবাইল ফোন ছুঁড়ে ফেলেন চত্বরে। এই ঘটনায় কারও আহত হওয়ার খবর নেই, তবে এর উদ্দেশ্য এবং ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ঘটনার ছবি ও ভিডিও, যেখানে দেখা যাচ্ছে হোয়াইট হাউসের বাইরে চিন্তিত মুখে দাঁড়িয়ে রয়েছেন কর্মকর্তারা, নিরাপত্তা বাহিনী এলাকা জুড়ে কড়া নজরদারি করছে।
শেষমেশ স্থানীয় সময় সকাল ১১টা ৫৬ মিনিটে লকডাউন তুলে নেওয়া হয় এবং ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসে হোয়াইট হাউস।
যদিও এখন পর্যন্ত হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি, তবে এই ঘটনাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…