খবর লাইভ : ৭১ টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম (Price of Medicine) বেঁধে দিল কেন্দ্র। তালিকায় রয়েছে ডায়াবেটিস, মেলাস্ট্যাটিক স্তন ক্যানসার (Breast Cancer) এবং গ্যাস্ট্রিক ক্যানসারের ওষুধ। এই দাম নির্ধারিত করেছে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ অর্থাৎ এনপিপিও। সম্প্রতি কেন্দ্রীয় সরকার গেজেট বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
মেলাস্ট্যাটিক স্তন ক্যানসার এবং গ্যাস্ট্রিক ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হয় ‘ট্রাস্টুজুমার নামে ওষুধ। নতুন বিজ্ঞপ্তি অনুসারে খুচরো বাজারে এই ওষুধের দাম ধার্য করা হয়েছে ভায়াল পিছু ১১ হাজার ৯৬৬ টাকা। আবার পেপটিক আলসারের চিকিৎসায় ব্যবহার করা হয় ‘টরেন্ট ফার্মাসিউটিক্যাল্স’-এর তৈরি একটি ওষুধ। যার প্রতিটি ট্যাবলেটের দাম ঠিক করা হয়েছে ১৬২ টাকা ৫০ পয়সা। পাশাপাশি, ডায়াবিটিস প্রতিরোধের ২৫টি ওষুধের দামও বেঁধে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ওষুধের দাম খুচরো বাজারে কত হবে, তা নির্ধারণ করে কেন্দ্রীয় সংস্থা ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।’ অতি প্রয়োজনীয় ৭৪৮ টি ওষুধের দাম বেড়েছিল চলতি বছর এপ্রিলে। সেই তালিকায় ছিল প্যারাসিটামল, কাশি, সুগার, বাত, কৃমি, প্রেসার, ঘুমের মতো একাধিক ওষুধ। এমনকি বৃদ্ধি পেয়েছিল ট্যাবলেট, ইঞ্জেকশন এবং অ্যান্টিবায়োটিকের দামও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…