খবর লাইভ : বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই পশ্চিমবঙ্গে। ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়ছছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেই আবহেই জনসংযোগের ধরণে পরিবর্তন আনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু জনসভা নয়, এবার রাস্তাতেও দেখা যাবে প্রধানমন্ত্রীকে, তাও একপ্রকার ‘রোড শো’-এর ছোঁয়ায়।
আগামী ১৮ জুলাই, শুক্রবার দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে জনসভা করবেন প্রধানমন্ত্রী। তবে এবার তার আগেই জনসংযোগের পরিকল্পনা সাজিয়েছে বিজেপি। যদিও সরকারিভাবে কোনও ‘রোড শো’ কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, অণ্ডাল বিমানবন্দর থেকে সভাস্থল পর্যন্ত সড়কপথে যাবেন মোদি। সেই পথেই হবে একপ্রকার প্রতীকী জনসংযোগ।
জানা যাচ্ছে, অণ্ডাল থেকে নেহরু স্টেডিয়ামের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এর মধ্যে শেষ ৩ কিলোমিটার পথ ঘিরে তৈরি হচ্ছে জমকালো সাজ-সজ্জা। রাস্তার দু’ধারে থাকবে বিজেপি কর্মী-সমর্থকদের জমায়েত, হাতে দলীয় পতাকা ও ফেস্টুন। কনভয় এগোলে হবে পুষ্পবৃষ্টি। তবে প্রধানমন্ত্রী গাড়ি থেকে নামবেন না বলেই জানা গিয়েছে। তিনি সাধারণত গাড়িতে বসেই করজোড়ে শুভেচ্ছা গ্রহণ করেন, কখনও পাদানিতে দাঁড়িয়ে হাত নাড়েন জনতার উদ্দেশে।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক গুরুত্ব বাড়ছে। প্রথমে স্পষ্ট না থাকলেও, বিজেপি সূত্রে জানা গিয়েছে, তিনি ওই দিন বিহারে কর্মসূচি সেরে আকাশপথে পাটনা থেকে অণ্ডাল এসে পৌঁছাবেন। চাইলে হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছাতে পারতেন, যেমন গত ২৯ মে আলিপুরদুয়ারে করেছিলেন, কিন্তু এবার বেছে নিচ্ছেন সড়কপথ, যা জনসংযোগের আরও বড় বার্তা দিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, নির্বাচন যত এগোচ্ছে, ততই মোদি জনসংযোগে বেশি জোর দিচ্ছেন। রাজ্যে নির্বাচন ঠিক সময়ে হলে হাতে আর সাড়ে সাত মাস মতো সময়। তার মধ্যেই জমি শক্ত করতে চায় বিজেপি। সেই লক্ষ্যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এই সফরের সফল বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে রাজ্য বিজেপি। এখন দেখার, দুর্গাপুরের সভা এবং তার আগে ‘রোড শো’ধর্মী এই যাত্রা বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…