প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ করল ‘ড্রাগন’, পৃথিবীতে পৌঁছে গেলেন শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারী

খবর লাইভ : শেষ পর্যন্ত মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে এলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ অ্যাক্সিয়ম-৪ মিশনের বাকি ক্রু। বেলা ৩ টা ১ মিনিট নাগাদ আমেরিকার ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেন তাঁরা।

উল্লেখ্য, গত ২৫ জুন ফ্লরিডা থেকে স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তাঁরা। এই অভিযানে ভারতীয় মহাকাশচারী শুভাংশু ছাড়াও রয়েছেন ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজনিউস্কি এবং টিবর কাপু। মোট ১৮ দিন মহাকাশে কাটিয়েছেন অ্যাক্সিয়ম-৪ মিশনের ক্রু। সোমবার বিকেল ৪ টা ৪৫ মিনিটে মহাকাশ কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয় শুভাংশুদের মহাকাশযান। অবশেষে দীর্ঘ ২৩ ঘন্টার দীর্ঘ যাত্রা শেষ করে পৃথিবীতে ফিরে এলেন তাঁরা।

ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুরে তাঁরা পৃথিবীতে ফিরলেও আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূলে এখন রাত। জানা গিয়েছে, নির্ধারিত সময়েই পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে শুভাংশুদের ‘ক্যাপসুল’। এই সময়ে ক্যাপসুলের গতি ছিল ঘন্টায় ২৮ হাজার কিলোমিটার। তারপর সেটাই নেমে আসে ঘন্টায় ২৪ কিলোমিটারে। এরপর খুলে যায় প্যারাসুট। আর সেই প্যারাসুটে ভেসেই ধীরে ধীরে প্রশান্ত মহাসাগরের বুকে নেমে আসে শুভাংশুদের ‘ড্রাগন’ মহাকাশযান।

শুভাংশুদের মহাকাশযানের অবতরণের আগে থেকেই প্রশান্ত মহাসাগরের বুকে প্রস্তুত রাখা ছিল ‘রিকভারি ভেহিক্যাল’। সেই রিকভারি ভেহিক্যাল দ্রুত শুভাংশুদের ক্যাপসুলের কাছে পৌঁছে যায়। ইতিমধ্যেই ক্যাপসুলটিকে তুলে নেওয়া হয়েছে জাহাজে। ক্যাপসুলটির হ্যাচ খুলে গিয়েছে। সবধরনের সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে মহাকাশচারীদের বাইরে বের করে আনার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সবার আগে ক্যাপসুল থেকে হাসিমুখে বেরিয়ে আসেন পেগি হুইটসন। তারপরেই ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন শুভাংশু শুক্লা। তৃতীয় মহাকাশচারী হিসাবে বাইরে আসেন স্লাওস উজানস্কি-উইজনিউস্কি। সব শেষে ক্যাপসুলের বাইরে বেরিয়ে হাসিমুখে সবার উদ্দেশ্যে হাত নাড়লেন টিবর কাপু।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago