খবর লাইভ : অবশেষে ১৫ দিন মহাকাশ স্টেশনে কাটিয়ে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরে আসছেন শুভাংশু শুক্লা। মহাকাশ স্টেশন ছেড়ে আসার আগে আবেগে ভাসলেন তিনি। ৪১ বছর আগে মহাকাশ থেকে ভারতকে যেভাবে দেখেছিলেন রাকেশ শর্মা, তাঁর চোখেও ভারতের সেই একই রূপ ধরা পড়ছে বলে জানালেন। শুভাংশু জানালেন, মহাকাশ থেকে এখনও ভারতকে দেখতে ‘সারে জাহাঁ সে আচ্ছা’ই। সোমবারই মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার জন্য রওনা দেবেন শুভাংশু ও তাঁর সহযাত্রীরা।
পৃথিবীতে ফেরার আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বার্তা পাঠান শুভাংশু। তিনি বলেন, ‘অসাধারণ একটা যাত্রার অভিজ্ঞতা হল। ২৫ জুন ফ্যালকন ৯-এ চেপে যখন রওনা দিয়েছিলাম, এত কিছু কল্পনাই করিনি। যাঁরা এই অভিযানে যুক্ত ছিলেন, তাঁদের জন্যই এত অসাধারণ অভিজ্ঞতা হল। এমন অসাধারণ, পেশাদার মানুষদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আনন্দিত আমি। গত আড়াই সপ্তাহে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি আমরা, আউটরিচ অ্যাক্টিভিটি ছিল, পাশাপাশি, সময় পেলেই জানলা দিয়ে পৃথিবীকে দেখতাম।’
দেশবাসীর উদ্দেশে শুভাংশু বলেন, ‘এই গোটা পর্ব এখনও ম্যাজিক্যাল বলে মনে হচ্ছে। দেশবাসীকে ধন্যবাদ, #ISRO, #NASA, #SpaceX কে ধন্যবাদ। এই অভিযানের গুরুত্ব অপরিসীম। প্রত্যেক দেশ এতে উপকৃত হবে। আমি অনেক স্মৃতি নিয়ে, অনেক কিছু শিখে ফিরছি পৃথিবীতে। বুঝতে পারছি, লক্ষ্যে অবিচল থাকলে মানবজাতি কী করে দেখাতে পারে। একটি অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করতে পারলাম।’
শুভাংশু আরও জানিয়েছেন, তাঁর যাত্রা শেষ হলেও, ভারতের সামনে দীর্ঘ পথ খোলা রয়েছে। তাঁর বিশ্বাস, একদিন নক্ষত্রকেও ছুঁয়ে দেখতে পারবে মানবজাতি। নিজের বার্তা শেষ করতে গিয়েই ৪১ বছর আগের প্রসঙ্গ উত্থাপন করেন শুভাংশু। তিনি বলেন, “মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায়, আজও জানতে উৎসুক অনেকে। আমি বলব, ভারত উচ্চাকাঙ্খী, ভারত নির্ভীক, ভারত আত্মবিশ্বাসী, ভারত গর্বিত। তাই আবারও বলতে পারি, ভারত আজও ‘সারে জহাঁ সে আচ্ছা’। শীঘ্রই পৃথিবীতে দেখা হবে।’
Axiom-4 অভিযানের আওতায় মহাকাশে গিয়েছেন শুভাংশুরা। মহাকাশে এতদিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিলেন তাঁরা। আগামী দিনে ভারতের ‘গগনযান’ অভিযানের জন্য শুভাংশুর এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে করছে ইসরো। সোমবার আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে নিজেদের মহাকাশযান বিচ্ছিন্ন করে নেবেন শুভাংশুরা। এর পর পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন তাঁরা। শুভাংশুর মুখে মহাকাশের অভিজ্ঞতা শোনার জন্য উৎসুক পৃথিবীবাসী সকলেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…