আলফা শিবিরে ড্রোন হামলা, দায় অস্বীকার ভারতীয় সেনাবাহিনীর

খবর লাইভ : মায়ানমার সীমান্ত বরাবর নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অসম (ইন্ডিপেন্ডেন্ট) বা আলফা (আই) গোষ্ঠীর শিবিরে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলা? রবিবার এমনই অভিযোগ করা হয়েছে আলফার পক্ষ থেকে। হামলায় তাদের বেশ কয়েকজন সদস্যের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে তারা। তবে কারা এই হামলা চালিয়েছে বা আদৌ কোনও হামলা হয়েছে কিনা, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। কারণ, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি বা এমন কোনও হামলার কথা স্বীকার করা হয়নি।

রবিবার আলফা গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ দিন ভোরে মায়ানমারের সাগাইং অঞ্চলে তাদের বেশ কয়টি অস্থায়ী শিবিরে ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সেনা। এতে তাদের কমপক্ষে ১৯ জন ক্যাডারের মৃত্যু হয়েছে এবং আরও ১৯ জন আহত হয়েছে।

নিষিদ্ধ সংগঠনটি আরও দাবি করেছে, এই হামলায় নয়ন মেধি ওরফে নয়ন অসম নামে তাদের একজন সিনিয়র কমান্ডারও নিহত হয়েছেন। তিনি আলফার নিম্ন পরিষদের সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে। এ ছাড়া ব্ৰিগেডিয়ার গণেশ অসম ওরফে কৰ্নেল প্ৰদীপ অসমের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।

অসমের সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, হতাহতের মধ্যে ‘পিপলস লিবারেশন আর্মি’ বা PLA-র রাজনৈতিক শাখা রেভোলিউশনারি পিপলস ফ্রন্ট বা RPF-এর ক্যাডাররাও রয়েছেন।

তবে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলার কথা স্বীকার করা হয়নি। প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন, তাঁদের কাছে এই ধরনের কোনও তথ্য নেই।

এই ঘটনায় অসমের কোনও রাজ্য বাহিনীরও ভূমিকা নেই বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, ‘অসম পুলিশ এর সঙ্গে জড়িত নয়। অসমের মাটি থেকে কোনও আক্রমণ হয়নি। এই বিষয়ে আমাদের আরও তথ্য প্রয়োজন। সাধারণত, এই ধরনের হামলা হসে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সরকারি বিবৃতি দেওয়া হয়। এখনও পর্যন্ত বাহিনীর পক্ষ থেকে কোনও বিবৃতি দেখিনি আমরা।’

তা হলে কারা এই হামলা চালাল? স্পষ্ট নয় এখনও। এই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলির অভ্যন্তরীণ বিরোধের কারণেও এই হামলা হয়ে থাকতে পারে। তবে আলফা গোষ্ঠীর দাবি যদি সঠিক হয়, তাদের নেতৃত্বের সংকট আরও বাড়বে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago