যাদবপুরে কুশপুতুল পোড়াতে গিয়ে দোকানে আগুন, নেভাতে গিয়ে বিপাকে পুলিশ

খবর লাইভ : কেন্দ্রীয় নীতির প্রতিবাদে দেশজুড়ে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটে দিকে দিকে অশান্তির ছবি। কোথাও রেল লাইনে অবরোধের চেষ্টা। কোথাও বাস ডিপোয় গিয়ে গণপরিবহণ বন্ধ করার চেষ্টা করলেন বনধ সমর্থকরা। এদিকে প্রশাসনও তৎপর। কোনোভাবেই যেন সাধরণ মানুষের জীবন বিপর্যস্ত না হয়। অভিযোগ, প্রশাসনের সঙ্গে সঙ্গে ধর্মঘট আটকাতে নেমে পড়েছে রাজ্যের শাসক দলের সমর্থকরাও।

এদিন দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় পথে নামেন বনধ সমর্থকরা। লাল পতাকা নিয়ে যাদবপুরে পথ আটকানোর চেষ্টা করা হয়। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডের কাছে পোড়ানো হয় কুশপুতুল। টায়ার  জ্বালিয়ে কেন্দ্রীয় শ্রমনীতির প্রতিবাদ জানানো হয়। তখন পুলিশ আগুন নেভাতে গেলে ধস্তাধস্তিতে আগুন ছড়িয়ে পড়ে নিকটবর্তী একটি দোকানে, আগুন ধরে যায় তারে। নেভাতে গিয়ে জুতোয় আগুন লেগে যায় এক পুলিশকর্মীর। অন্যদিকে গাঙ্গুলিবাগান এলাকাতেও বের হয় বামেদের লম্বা মিছিল। বাঘাযতীন স্টেশনের প্ল্যাটফর্মেও প্ল্যাকার্ড হাতে মিছিল শুরু করেন বনধ সমর্থকরা। যাদবপুর স্টেশনেও একই ছবি। তবে কোনওভাবেই যাতে রেল চলাচলে বিঘ্ন না-ঘটে, তা নিয়ে সতর্ক প্রশাসন। অন্যদিকে বেলঘরিয়ায় বিটি রোডে প্রবর্তক জুটমিলের সামনে ধর্মঘট সমর্থনকারীরা অবরোধ শুরু করে।  তাদের সঙ্গে বচসা বেঁধে যায় গাড়িচালকদের।

অন্যদিকে হাওড়ার ডোমজুড়েও উত্তেজনা দেখা দিয়েছে সকাল সকালই। সিপিএম কর্মীরা রাস্তায় নেমে বাস, লরি আটকানোর চেষ্টা করে। স্লোগান দিতে দিতে বাস চালক, লরি চালক এবং যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ ও র‍্যাফ। এরপর লাঠিচার্জ করে ধর্মঘটের সমর্থকদের হঠিয়ে দেয় পুলিশ। ২ জন সিপিএম কর্মী আহত হলে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গন্ডগোলের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago