রণক্ষেত্র শিলিগুড়ি, ঝামেলা থামাতে বাম নেতাকে হেনস্থা পুলিশের

খবর লাইভ : দেশজুড়ে বুধবার ভারত বনধের ডাক দিয়েছে দেশের ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ। ভারত বনধের জেরে এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বনধ সমর্থকদের ধস্তাধস্তি ও বচসা হয়। একাধিক জায়গায় ট্রেন ও রাস্তা অবরোধ হয়।

অভিযোগ, বুধবার দুপুর ১২ টা নাগাদ বাগরাকোটের কয়েকশ’ যুবক আচমকা হাতে লাঠিসোঁটা নিয়ে ঢুকে যায় টিকিয়াপাড়া এলাকায়। সেখানে গিয়ে দোকান থেকে শুরু করে টোটো, অটোতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় বসতবাড়ি। এমনকি রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষকেও মারধর করা হয়। ঘটনার জেরে এক মহিলা ও এক শিশু আহত হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে।  যে বাম নেতা নেতৃত্ব দিচ্ছিলেন সেই  বাবলু দাস পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এরপর থানার আইসি ধাক্কা মারেন ওই বাম নেতাকে। এই ধস্তাধস্তিতে তিনি মাটিতে পড়ে যান। এরপরই উত্তেজনা আরও বাড়তে থাকে।

এই মুহূর্তে ঘটনাস্থলে নামানো হয়েছে র‍্যাফ। পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি রাকেশ সিং, শিলিগুড়ি থানার আইসি (IC) সহ একাধিক পদস্থ পুলিশ কর্তার ঘটনাস্থলে পৌঁছন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago