ম্যাসেজ পার্লার সোনারপুর কলেজে, ক্যাম্পাসেই ছাত্রীকে দিয়ে মাথা টেপানোর অভিযোগ তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে

খবর লাইভ : কলেজ ক্যাম্পাসে ঢুকে কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে দিয়ে মাথা টেপানোর অভিযোগ উঠল ৪৪ বছর বয়সী ছাত্রনেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুর কলেজে। ঘটনায় অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রতীক কুমার দে। এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিওতেই দেখা গিয়েছে এই ছবি। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ। এই প্রসঙ্গে অভিযুক্ত জানিয়েছেন যে, “আমি তো এরকম কিছু জানি না। ভুল তথ্য পরিবেশন হচ্ছে। বিকৃত করা হচ্ছে। ভিডিওটা পুরো এডিট করা। দেখেই তো বোঝা যাচ্ছে।”

এই বিষয়ে মুখ খুলেছেন সোনাপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার। তার বক্তব্য, আমি ভিডিওটা অনেকবারই দেখেছি। ওটা যে এআই (AI) ভিডিও নয়, সেটা বুঝতে গেলে ভিডিও এডিটর হওয়ার প্রয়োজন নেই। দল জানতে পেরেছে। দলকে জানানো হয়েছে। আশাবাদী খুব তাড়াতাড়ি দল সিদ্ধান্ত নেবে।

জানা গিয়েছে, প্রতীক তৃণমূল বিধায়ক লাভলি মিত্রের ‘কাছের লোক’। কিছুদিন আগেই সোনারপুর কলেজের কো অর্ডিনেটর হিসাবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। যদিও এই বিষয়ে লাভলি মিত্রের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি। এই ঘটনার ভিডিওটি এক্স-এ পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মমতা ব্যানার্জির বাংলায় শিকারিদের পদোন্নতি।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago