খবর লাইভ : দেখে মনে হবে কোনও নেতা বা মন্ত্রীর গাড়ি। গাড়ির সামনে সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের উত্তরীয় ও ব্যাজ। আর এই গাড়ি করেই কিনা রাতের অন্ধকারে পুলিশের চোখে ধূলো দিয়ে পাচার হয় গ্যালন গ্যালন চোলাই মদ। হুগলি জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে এভাবেই দিনের পর দিন রাতের অন্ধকারে বাবা-ছেলে জুটি চোলাই মদ পাচার করছেন। আর এই চোলাই মদ খেয়েই মৃত্যুর মুখে ঢলে পড়ছেন যুবক থেকে শুরু করে আপামর বৃদ্ধ। হুগলির হরিপালের গজারমোড়ের বাসিন্দা গোপাল রায় ও লোকনাথ রায় সম্পর্কে বাবা-ছেলে জুটিই এখন হুগলি জেলার ত্রাস হয়ে উঠেছেন। ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন জায়গায় বাবা-ছেলের বিরুদ্ধে অভিযোগ পাঠিয়েছেন এলাকার লোকজন। তবে এখনো পুলিশ প্রশাসন তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।
পেশায় চোলাই মদ কারবারি গোপাল ও লোকনাথের গজারমোড়ে পেল্লাই দোতলা বাড়ি রয়েছে। ওই বাড়িতে কমবেশি মাঝারি, ছোট সব ধরনের নেতারই আনাগোনা রয়েছে। এই বাড়িতেই রাতের অন্ধকারে চার চাকা দামি গাড়িতে করে আসে প্রচুর পরিমাণ চোলাই মদ। সেই মদই রাতে পাচার হয়ে যায় হুগলি ও বর্ধমানের বিস্তীর্ণ এলাকায়। দীর্ঘদিন ধরে এই বেআইনি কারবারের সঙ্গে গোপাল ও লোকনাথ জড়িত থাকলেও পুলিশ অবশ্য তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি। ফলে আরও বেপরোয়া হয়ে এই দুজন ব্যাপকহারে চোলাই মদের কারবার করছেন। গজারমোড়ের এক স্কুল শিক্ষক বলেন, ‘দীর্ঘদিন ধরেই ওই দুজন বেআইনি কারবার করছেন। পুলিশ কেন কোনও পদক্ষেপ নিচ্ছে না বুঝতে পারছি না। যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে।’
নবান্নের এক আমলা বলেন, ‘আমাদের কাছেও অভিযোগ জমা পড়েছে। কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…