পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে ৩৮ বছরের মেসির দুরন্ত গোল, মন্ট্রিলকে বিধ্বস্ত করল ইন্টার মায়ামি

খবর লাইভ : ৩৮ বছর বয়সেও থামার নাম নেই লিওনেল মেসির। বয়স যেন শুধুমাত্র একটি সংখ্যা তার কাছে। মেজর লিগ সকারে মন্ট্রিলের বিপক্ষে রীতিমতো প্রতিপক্ষ ডিফেন্সকে নিয়ে খেললেন এই আর্জেন্টাইন মহাতারকা। দুর্দান্ত দুটি গোল করে নিজের ক্লাস আবারও প্রমাণ করলেন, যার একটি গোল এসেছে পাঁচ জন ডিফেন্ডারকে কাটিয়ে, আর অন্যটি তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে নিখুঁত বাঁকানো শটে।

মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামি ৪-১ গোলে হারিয়েছে মন্ট্রিলকে। ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে প্যারিস সঁ জরমঁ-এর কাছে বিদায় নেওয়ার পর মেজর লিগে ফেরাটা ছিল বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে সফলভাবেই উত্তরণ ঘটিয়েছে মায়ামি, মেসিকে সামনে রেখে।

তবে ম্যাচের শুরুটা ছিল চ্যালেঞ্জিং। মাত্র দ্বিতীয় মিনিটেই মায়ামি গোল হজম করে বসে। মেসির একটি ভুল ব্যাকপাস ধরে গোল করে মন্ট্রিলের প্রিন্স ওয়ুসু। সেই গোল যেন মেসিকে আরও আক্রমণাত্মক করে তোলে।

ম্যাচের ৪০ মিনিটে মেসি প্রথম গোলটি করেন ডান উইং থেকে বল নিয়ে তিন ডিফেন্ডারের মাঝে দিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের বাঁক খাওয়া শটে গোল করে। ম্যাচের সবচেয়ে দর্শনীয় মুহূর্ত আসে দ্বিতীয়ার্ধে, ৬২ মিনিটে। মাঝমাঠ থেকে দৌড় শুরু করে একে একে পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন মেসি—যেটি মনে করিয়ে দেয় তার ২০০৭ সালে বার্সেলোনার হয়ে গেটাফের বিপক্ষে করা ঐতিহাসিক গোলটি।

মেসির এই মরসুমে এটি ১৪ ম্যাচে ১২তম গোল। বয়স যাই হোক না কেন, তার ফর্ম বলছে, তিনি এখনও বিশ্বমানের। বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে জল্পনা থাকলেও এই পারফরম্যান্স আর্জেন্টাইন সমর্থকদের আশাবাদী করে তুলছে।

মেসি ছাড়াও মায়ামির হয়ে গোল করেছেন তাদেও আলান্দে (৩৩ মিনিটে) ও টেলাস্কো সেগোভিয়া (৬০ মিনিটে)। আলান্দের গোলটি এসেছে মেসির দুর্দান্ত অ্যাসিস্ট থেকে।

এই জয়ের ফলে ইন্টার মায়ামি বর্তমানে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে রয়েছে। তবে সবচেয়ে কম ম্যাচ খেলা দলগুলোর একটি মায়ামি। শীর্ষে থাকা সিনসিনাটির (২১ ম্যাচে ৪২ পয়েন্ট) থেকে মাত্র ১০ পয়েন্ট পিছিয়ে তারা। পরবর্তী চারটি ম্যাচ জিতলে, শীর্ষে উঠে আসার সুযোগ রয়েছে ডেভিড বেকহ্যামের এই দলটির সামনে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago