খবর লাইভ : রাজ্যের অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৯ অগাস্ট দেড় বছর আগে আর জি করে ডাক্তারি পড়ুয়া অভয়া-র ধর্ষণ ও খুনের স্মরণে একটি প্রতিবাদী ‘নবান্ন অভিযান’ এর আহ্বান জানিয়েছেন।
তার এই কর্মসূচি নিয়ে তিনি জানিয়েছেন, এর জন্য অভয়ার বাবা-মাতয়ের কাছ থেকে অনুমতি গ্রহণ করা হবে। এছাড়া, পতাকা মিছিল বা রাজনৈতিক কোনও প্রতীক ব্যবহার করা হবে না।
আমরা দলীয় পতাকা রাখডব না, শুধু অভয়ার সম্মান আর দায়িত্ববোধকে স্মরণ করে মিছিল নিয়ে যাব, মন্তব্য শুভেন্দুর। তিনি আরও বলেন, এই দে বছর ধরে মমতা সরকার ও তার গোষ্ঠী ধর্ষকদের রক্ষার পক্ষে কাজ করেছে। সেই সরকারের পতনের ডাকই এই নবান্ন অভিযানের মূল উদ্দেশ্য।
প্রসঙ্গত, গত বছর ৯ অগস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চারতলা থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। হাসপাতালে ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। ওই ঘটনাকে হাতিয়ার করে আসন্ন বিধানসভা ভোটের আগে শাসকবিরোধী প্রচারে শান দিতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যেই আগামী ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী আরও জানান, এই আন্দোলনের আগে ৫ তারিখে পানিহাটি ঘুরে, সেখানে অভয়ার বাবা-মায়ের সঙ্গে উপস্থিত হয়ে হবে একটি বৈঠক। এরপরই নবান্ন অভিযানের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে ।
আরজি করের ঘটনার বিরুদ্ধে রাজ্যে উত্তাল প্রতিবাদ হয়। সেই বিক্ষোভের সঙ্গে যুক্ত হয়ে, শুভেন্দুর এই নবান্ন যাত্রার ডাক। আসলে আমজনতাকে একত্রিত করে একটি রাজনৈতিক প্রতিবাদ মঞ্চ তৈরির জন্য এই পরিকল্পিত মিছিলের ডাক বলে মনে করা হচ্ছে ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…