খবর লাইভ : দলের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছে বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষের। নরেন্দ্র মোদি ও অমিত শাহের সভায় তো দেখা যায়নি বহুদিন, এমনকি রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্যের অভিষেক অনুষ্ঠানেও তিনি অনুপস্থিত ছিলেন। ফলে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তৃণমূলমুখী হচ্ছেন কি দিলীপ?
শুক্রবার সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, আমার রাজনৈতিক ভবিষ্যৎ দল ঠিক করবে। ভগবানের খাতায় যা লেখা আছে, তাই হবে। তার এই মন্তব্যে জল্পনায় নতুন করে হাওয়া লেগেছে।
দিলীপ আরও বলেন, আমি নিজে থেকে কিছু চাইনি। দল আমাকে এনেছে, দায়িত্ব দিয়েছে।রাজ্য সভাপতি, বিধায়ক, সাংসদ, জাতীয় নেতা করেছে। গাড়ি, নিরাপত্তা সব দিয়েছে দল। এখন যদি মনে করে আমি একজন সাধারণ কর্মী হয়ে কাজ করি, সেটাই করব। আমাকে ডাকলে যাই, না ডাকলে যাই না। তার এই বক্তব্যে দলের প্রতি একপ্রকার অভিমানই যেন প্রকাশ পেয়েছে।
সম্প্রতি সস্ত্রীক জগন্নাথ ধাম দর্শন এবং রাজ্যের মুখ্যসচিবের আমন্ত্রণে তার যোগদানের বিষয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সে প্রসঙ্গেও এদিন স্পষ্ট কথা বলেন দিলীপ। বলেন, আমি একজন সম্মানীয় নাগরিক। মুখ্যসচিব আমাকে চিঠি দিয়ে ডেকেছিলেন, সরকারি প্রকল্পে গিয়েছি। ওই মন্দির আমার ট্যাক্সের টাকায় তৈরি। এটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। বহু মানুষ আমাকে ডাকে।
তিনি আরও জানান, তৃণমূল নেতাদের সঙ্গে তার কোনও ব্যক্তিগত বিরোধ নেই। সবমিলিয়ে, দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্য ও অবস্থান রাজনৈতিক মহলে সম্ভাব্য দলবদলের সম্ভাবনা আরও জোরালো করছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…