তৃণমূল নেতা শান্তনু সেনের ডাক্তারি লাইসেন্স  দু’বছরের জন্য বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল

খবর লাইভ : এবার  বিপাকে তৃণমূল নেতা শান্তনু সেন।  নামের পাশে আর ‘ডাক্তার’ লিখতে পারবেন না শান্তনু সেন! পারবেন না প্রেসক্রিপশনও লিখতে!  বিদেশি ডিগ্রি নিয়ে বিতর্কে সাসপেন্ড হওয়া তৃণমূল নেতার ডাক্তারি লাইসেন্স এবার দু’বছরের জন্য বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল।

তার বিরুদ্ধে অভিযোগ, বিদেশি সংস্থার দেওয়া এফআরসিপি ডিগ্রি-র অপব্যবহার করেছেন শান্তনু সেন। কাউন্সিলের বক্তব্য, ‘এফআরসিপি’ ডিগ্রির কথা কাউন্সিলকে জানাননি শান্তনু। ‘এফআরসিপি’ একটি সাম্মানিক ডিগ্রি। এই বিষয়ে জানতে গ্লাসগোতে তারা একটি ই-মেলও করেছিলেন। জানতে চাওয়া হয়েছিল, যাদের এই ডিগ্রি রয়েছে, তারা প্র্যাকটিস করতে পারেন কি না। কিন্তু সেই ই-মেলের এখনও কোনও উত্তর আসেনি।

যদিও এবিষয়ে পালটা শান্তনুর দাবি, কাউন্সিল তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করছে। এফআরসিপি একটি সাম্মানিক ডিগ্রি। এর জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করানোর প্রয়োজন হয় না। সবচেয়ে অবাক করা কাণ্ড, দীর্ঘদিন রাজ্য মেডিকেল কাউন্সিলে সরকারের প্রতিনিধি হিসেবে ছিলেন শান্তনু। চলতি বছরের শুরুতে সেই পদও হারান তিনি।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পর থেকেই শান্তনুর অবস্থান নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করে। ‘রাত দখল’ কর্মসূচিকে সমর্থন জানান শান্তনু। চিকিৎসক নেতার স্ত্রীকেও দেখা গিয়েছিল আন্দোলনকারী জুনিয়ার ডাক্তারদের পাশে থাকতে। তৎকালীন আরজি কর হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরব হতে দেখা যায় শান্তনুকে। শান্তনুর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে বিতর্ক দানা বাঁধে। দলের মুখপাত্রের পদ থেকেও সরানো হয় তাকে। এমনকি বিভিন্ন হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে সরকারি প্রতিনিধিদের তালিকাতেও জায়গা পাননি শান্তনু। চলতি বছর দল বিরোধী কাজের অভিযোগে শান্তনুকে সাসপেন্ড করে তৃণমূল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago