খবর লাইভ : কসবা গণধর্ষণ কাণ্ডে তিন অভিযুক্তের পুলিশ হেফাজতের সময়সীমা বাড়াল আদালত। মনোজিৎ ও তার দুই সহযোগী প্রমিত ও জইবের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বিচারপতির। আগামী ৮ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবে অভিযুক্তরা। সঙ্গে ধৃত নিরাপত্তারক্ষীর আরও তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে আগামী ৪ জুলাই আদালতে পেশ করা হবে। পাশাপাশি অভিযুক্ত মনোজিৎকে নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন আইন কলেজের গভর্নিং বডির সভাপতি বিধায়ক অশোক দেব। জানান, আমি গনৎকার নন। কেউ যদি কিছু করে থাকে আমরা জানব কি করে?
কসবা গণধর্ষণ কাণ্ডে চার অভিযুক্তের পুলিশি হেফাজতের দিন মঙ্গলবার শেষ হয়। সেখানে দুই অভিযুক্ত মনোজিৎ ও প্রমিতের আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায় জামিনের আবেদন জানাননি। তিনি আদালতকে জানান, আমরা সমস্ত সহযোগিতা করতে চাই। আমার মক্কেল তদন্তে সহযোগিতা করছে। জামিনের আবেদন নেই। প্রমিত মুখার্জির আইনজীবী অঙ্কিতা পাল জানান, ওকালত নামা ফাইল করেছি।
এদিকে সিকিউরিটি গার্ড পিনাকী বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, “আমি একজন সিকিউরিটি গার্ড। আমার সরাসরি যোগ নেই। আমি মাইনে পাই। কাজ করি। আমার বক্তব্য আছে। প্রকৃত তদন্ত হোক।” পিনাকীর আইনজীবী দীব্যেন্দু ভট্টাচার্য বলেন, “যতক্ষণ না দোষীকে কনভিকটেড করা হচ্ছে ততক্ষণ যেন সম্মানহানি না হয়।”
অন্যদিকে, নির্যাতিতার আইনজীবী অরিন্দম জানা আদালতে জানান, জামিনের আবেদন করা হয়নি। এটা নিয়ে কিছু বলার নেই। অভিযুক্ত মনোজিৎ নির্যাতিতার বিশ্বাস ও আস্থা অর্জন করে তা ভাঙে। আরও দু’জন সহযোগী ছিলেন। নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়ে তিনি বলেন, মনোজিৎ মেন গেট লক করে দিল। গার্ডের ঘর ব্যবহার করল। গার্ড কি করলেন! উনি তা করতে দিলেন!
সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল আদালতে সাওয়াল করেন মেডিক্যাল প্রমাণ, আশেপাশের তথ্য প্রমাণ ও সিসিটিভির ফুটেজ ভিকটিমের বয়ানের সঙ্গে মিলে যাচ্ছে। ইনহেলার এনে দেওয়া হল কারণ ভিকটিমের উপর আরও অত্যাচার যাতে করা যায়। দশ দিনের পুলিশ হেফাজত চাইছি। সওয়াল জবাব শুনে বিচারপতি মনোজিৎ-সহ দুই অভিযুক্তকে আগামী ৮ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন। নিরাপত্তারক্ষীর তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…