খবর লাইভ : উত্তর এবং পূর্ব ইউক্রেনে সম্মুখ সমরে ৫০ হাজারেরও বেশি রুশ সেনা, ব্যাকফুটে জেলেনস্কির বাহিনী
রুশ ভূখণ্ড কুর্স্ক পুনর্দখলের পর চলতি মাসের শুরুতেই নতুন করে স্থলপথে আক্রমণ শুরু করেছে পুতিনের বাহিনী। পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে (ডনেৎস্ক ও লুহানস্ক) এখন রাশিয়ার নিয়ন্ত্রণ ৫০ শতাংশেরও বেশি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এই দ্বিতীয়বার রাশিয়াকে এমন সরাসরি এবং আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেল। সম্মুখ সমরে ৫০ হাজারেরও বেশি রুশ সেনা। ‘রিজার্ভ বাহিনী’তেও প্রায় সমসংখ্যক। সেই সঙ্গে রয়েছে ড্রোন ও যুদ্ধবিমানের বহর। গত সপ্তাহে এই বিপুল সামরিক শক্তি নিয়ে উত্তর এবং পূর্ব ইউক্রেনে আগ্রাসন শুরু করেছে রাশিয়া।
ইউক্রেনের শীর্ষ সেনাকর্তা জেনারেল আলেকজান্ডার সিরস্কি রাশিয়ার অগ্রগতির কথা স্বীকার করে বলেছেন, “সংখ্যার জোরে রুশ বাহিনী আমাদের ছাপিয়ে গিয়েছে এবং সেই কৌশলেই তারা অঞ্চল দখলের চেষ্টা করছে।” যুদ্ধবিদ্যার নিরিখে স্থলভূমিতে সফল আক্রমণের জন্য প্রয়োজন হয় তিনগুণ সৈন্য এবং আকাশপথে আধিপত্য, এই সূত্রই প্রয়োগ করছে রাশিয়া।
তবুও ইউক্রেন সেনা বাহিনী এখনও প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে। জেনারেল সিরস্কির কথায়, “আমাদের এলিট ইউনিটগুলিকে সুমির প্রতিরক্ষায় মোতায়েন করা হয়েছে এবং কিছু জায়গায় রুশ বাহিনীকে পিছু হটতেও হয়েছে।” ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দফতরের অধীন গুপ্তচর সংস্থা ‘হার’-এর স্পেশাল ফোর্স ইউনিটও সক্রিয়ভাবে এই প্রতিরোধে অংশ নিচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…