পাপের হাত থেকে উনি বাঁচবেন না, কলেজে গণধর্ষণের ঘটনায় সুকান্ত-শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী

খবর লাইভ : দক্ষিণ কলকাতার কলেজে ‘গণধর্ষণে’র ভয়ঙ্কর অভিযোগ। কলেজ ক্যাম্পাসের মধ্যে ভর সন্ধেবেলা ঘটে ভয়াবহ নির্যাতন। অভিযোগ নির্যাতিতার। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশের জালে অভিযুক্ত তিন জন। পুলিশ সূত্রে খবর, ধৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র কলেজের প্রাক্তনী, তিনি আবার শাসক দলের ছাত্র সংগঠনের প্রাক্তন নেতা, অধুনা শাসক দলের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠ। দাবি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র  আইন প্র্যাকটিস করেন আলিপুর আদালতে । ধৃত জাইব আহমেদ কলেজের ও প্রমিত মুখোপাধ্যায়ও কলেজের বর্তমান পড়ুয়া। আর জি কর কাণ্ডের এক বছরের মধ্যে এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে সারা রাজ্যে। ফের প্রশ্নের মুখে কলেজ ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা।

এই ঘটনায় ইতিমধ্যেই সরকারের তীব্র সমালোচনা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গিয়েছে দিঘাতে। লোক তো নেই দিঘায় । জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে। এই মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা ইস্যু টেক আপ করছি। খুব বড় জিনিস হবে।’ শুভেন্দু আরও বলেন, এই অ্যারেস্টও লোক দেখানো, এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত।

অন্যদিকে কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, অভয়াকাণ্ডের পর আবার এক কলেজে মধ্যে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। যারা অভিযুক্ত, তাদের মধ্যে একজন ওই কলেজেরই প্রাক্তনী, স্টাফ ! সুকান্ত বলেন, ‘খোঁজ নিয়ে দেখুন, যারা অভিযুক্ত তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত। আর জি কর কাণ্ডের পর প্রমাণিত হয়ে গিয়েছে কলেজে শিক্ষাকেন্দ্রগুলির কোনও নিরাপত্তা নেই। ‘ সুকান্ত মজুমদার আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী যতই রথ টানুন না কেন…কালীগঞ্জে মেয়েকে বোমা মেরে খুন করা হচ্ছে, মেয়েদের ইজ্জত লুঠ করা হচ্ছে..আর জি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হল…এই পাপের হাত থেকে উনি বাঁচবেন না’

পুলিশ সূত্রে খবর,  ন্যাশনাল মেডিক্যালে অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট করা হয়েছে। নমুনা সংগ্রহে গিয়েছে ফরেন্সিক টিম। ধৃত তিন জনের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।   

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago