খবর লাইভ : ডিএ-র টাকা এখনই দেওয়া সম্ভব নয়, আরও ছয় মাস সময় দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে লিখিত আবেদন জানালো পশ্চিমবঙ্গ সরকার।ওই আবেদনেই রাজ্য সরকারি কর্মীদের দাবি নিয়েও মুখ খুলেছে প্রশাসন। রাজ্যের লিখিত আবেদনে যুক্তি দেওয়া হয়েছে, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি জানাতে পারেন না রাজ্য সরকারের কর্মীরা। রাজ্যের আর্থিক সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে ওই আবেদনে।
রাজ্যের ফাইল করা পিটিশন কপি কর্মচারীদের কাছে পাঠানো হয়েছে। বকেয়া ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা। স্যাট ও হাইকোর্টে ডিএ-র মামলায় জিতেছিলেন কর্মীরা। তার পরে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে দীর্ঘদিন ধরে মামলা চলছে। বারবার শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে। অবশেষে গত মে মাসে, সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন রাজ্যকে। বিচারপতি সঞ্জয় কৌল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে রাজ্যে বকেয়া ডিএ-এর ২৫% দিয়ে দিতে হবে। ২৬ জুনের মধ্যে এই নিয়ে রাজ্যকে নির্দেশিকা প্রকাশ করতে বলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ডিএ-দিতে আরও ৬ মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করল রাজ্য সরকার।
এর মধ্যেই বুধবার প্রকাশিত হয়েছিল ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট। সেখানে স্পষ্ট বলা হয়েছে, কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় কেন্দ্র। ১৯৭ পাতার ওই রিপোর্টের ১৩১ নম্বর পাতায় ডিএ নিয়ে উল্লেখ করেছে কমিশন। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্য সরকার তার সামর্থ্য অনুযায়ী ডিএ ঠিক করবে। অল ইন্ডিয়া কনজ়িউমার প্রাইস ইন্ডেক্স মেনে রাজ্যকে ডিএ দিতে হবে, সেটাও বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। যদিও সরকারি কর্মীদের একাংশের দাবি, এই রিপোর্টের সঙ্গে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশের কোনও সম্পর্ক নেই, কারণ ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত ডিএ পঞ্চম পে কমিশনের অধীনে পড়ে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…