বগটুই-আরজি করের মতো কালীগঞ্জ কাণ্ডও একইভাবে ধামাচাপা পড়ে যাবে, দিলীপের নিশানায় তৃণমূল

খবর লাইভ : দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতির মঞ্চ থেকে কিছুটা দূরে থাকলেও বিতর্ককে যে তিনি এড়াতে পারেন না, তা ফের প্রমাণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

কালীগঞ্জ কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন দিলীপ। তিনি বলেন, “বাংলায় পুলিশ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। প্রশাসনের ভেতরেই দুর্বৃত্তরা কাজ করছে। দিনের আলোয় বোমা বিস্ফোরণ হচ্ছে, শিশুর মৃত্যু হচ্ছে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসন?”

দিলীপ আরও বলেন, “বগটুই, আরজি করের মতো ঘটনাগুলি চাপা পড়ে গিয়েছে, কালীগঞ্জ কাণ্ডও একইভাবে ধামাচাপা পড়ে যাবে। সেই হতভাগ্য পরিবারগুলো শুধু হাহাকার করেই যাবে।”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘বাংলা বললেই পুশ ব্যাক হয়’—এই বিষয়ে দিলীপ বলেন, “বাংলাদেশ থেকে আসা লোকেরা এখানে এসে আধার, রেশন কার্ড তৈরি করে নেয়। সত্যিই কারা এপার আর কারা ওপার, সেটা দেখা উচিত।” তিনি আরও বলেন, “ট্রাম্প আজ আন্তর্জাতিক মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছেন কথা ও আচরণে উভয়েই।”

দিঘায় জগন্নাথের রথযাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ। তাঁর বক্তব্য, “সরকারি টাকায় এই ধরনের উৎসব আয়োজন করা হচ্ছে শুধু ভোট টানার জন্য। প্রশাসনের সমস্ত শক্তি উৎসবে নিয়োগ করা হচ্ছে, অথচ রাজ্যের বেকার যুবকরা পথে বসে আছে।” তিনি আরও বলেন, “এইভাবে যদি রাজ্য চালানো হয়, তবে উন্নয়ন থেমে থাকবে।”

দিলীপের কটাক্ষ, “দেখে মনে হচ্ছে, দেশে প্রথমবার রথযাত্রা হচ্ছে। কিন্তু এই উৎসব তো বহু শতাব্দী ধরেই হয়ে আসছে। এখন নতুন করে এত প্রচার করার কারণ একটাই, ভোটের হিসাব।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago