ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনকে ফাঁসি দিল ইরান

খবর লাইভ : ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার একসঙ্গে তিন ব্যক্তিকে ফাঁসি দিল ইরান। মধ্যপ্রাচ্যর দেশটির বিচার বিভাগীয় সংবাদ পরিবেশক ‘মিজান নিউজ’ এই খবর জানিয়েছে। ইজরায়েলের সঙ্গে ১২ দিনের ধুন্ধুমার যুদ্ধের পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সংঘর্ষবিরতির প্রস্তাবে সম্মতি জানায় তেহরান। এরপরই মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল আয়াতুল্লা আলি খামেনির দেশ।

মিজান নিউজের তরফে জানানো হয়েছে, ফাঁসির সাজাপ্রাপ্ত তিন ব্যক্তির বিরুদ্ধে মোসাদের গুপ্তচরবৃত্তি ছাড়াও পাচার এবং অজ্ঞতাপরিচয় এক ব্যক্তিকে খুনের অভিযোগও রয়েছে। এছাড়াও ইজরায়েলের সঙ্গে গোপন আঁতাত রাখার অভিযোগে সন্দেহভাজন আরও ৭০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৩ জুন ইরানে হামলার পর ইজরায়েলের তরফে জানানো হয়েছিল, মোসাদের নিখুঁত পরিকল্পনায় সফলভাবে হামলা চালাতে সক্ষম হয় তারা। এরপরই সামনে আসে ইরানের সেনাবাহিনীর মধ্যেও লুকিয়ে রয়েছে মোসাদের গুপ্তচর। এই গুপ্তচরদের পাকড়াও করতে জোরকদমে অভিযান শুরু করে ইরান। গোটা দেশজুড়ে চলছে তল্লাশি। সন্দেহভাজন ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অনুমান করা হচ্ছে, গ্রেপ্তার হওয়া সকলেই মোসাদের গুপ্তচর।

উল্লেখ্য, ইরান-ইজরায়েলের গত ১২ দিনের যুদ্ধ তুঙ্গে পৌঁছায় রবিবার ভোররাতে ইরানের তিন পরমাণুকেন্দ্রে আমেরিকার হামলার পর। পাল্টা সিরিয়া, কাতার ও ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালায় ইরান। এরপরই মঙ্গলবার ভোররাতে সংঘর্ষবিরতি ঘোষণা করেন ট্রাম্প। যদিও প্রাথমিক ভাবে তেহরান সংঘর্ষবিরতি মানেনি বলে অভিযোগ করে ইজরায়েল। পালটা ইজরায়েল হামলা চালায়। দিনের শেষে এই নিয়ে দুই দেশের রাষ্ট্রনায়কদের হুঁশিয়ারি দেন ট্রাম্প। 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago