খবর লাইভ : ইরান-ইজরায়েল সংঘাত ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ যখন তুঙ্গে, ঠিক তখনই সংঘর্ষ বিরতির ঘোষণা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের সেই দাবি সরাসরি খারিজ করে দিল ইরান।
মঙ্গলবার ভোররাতে এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় ইরানের উপ-বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি স্পষ্ট জানান, “আমরা আগেই জানিয়েছি, এই সংঘাত ইজরায়েলের তরফ থেকেই শুরু হয়েছে। ইরান কোনও আগ্রাসন চালায়নি। যদি ইজরায়েল হামলা বন্ধ করে, তবে ইরানও সামরিক অভিযান স্থগিত রাখবে। তবে এ পর্যন্ত কোনও আনুষ্ঠানিক সংঘর্ষ বিরতির চুক্তি হয়নি।”
এর আগে এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ও ইজরায়েল ছয় ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতিতে যাচ্ছে। তাঁর কথায়, “আগামী ছয় ঘণ্টার মধ্যে উভয় পক্ষ সংঘর্ষ থামাবে। ইরান প্রথম ১২ ঘণ্টা অস্ত্র বিরতি বজায় রাখবে, তারপরে ইজরায়েল একই পথে হাঁটবে। ২৪ ঘণ্টার মধ্যে ১২ দিনের জন্য সম্পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হবে।”
তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে এমন কোনও চুক্তি হয়নি। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখযোগ্য, এর আগে ভারত-পাকিস্তান উত্তেজনার সময়েও ট্রাম্প একই ধরনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন, যা পরবর্তীতে ভারত সরকার খণ্ডন করে। এবারও ইরান-ইজরায়েল সংঘাত নিয়ে তাঁর ঘোষণাকে বাস্তবতার সঙ্গে মেলেনি বলেই জানাচ্ছে তেহরান।বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘোষণায় কূটনৈতিক চাপ তৈরি হলেও, প্রকৃত সমঝোতা ছাড়া শান্তি স্থায়ী হয় না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…