নতুন রাজনৈতিক দল গড়ার জল্পনায় জল ঢেলে দিলেন দিলীপ ঘোষ

খবর লাইভ : তিনি নাকি নতুন রাজনৈতিক দল গড়ছেন। নামও একেবারে পাকা। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষের ‘দিল কা হাল’ বঙ্গ রাজনীতির অন্যতম জটিল ধাঁধা হয়ে উঠছিল, দাবি রাজনৈতিক মহলের একাংশের। কিন্তু মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে মনের কথা জানালেন তিনি। সত্যিই কি বিজেপি ছেড়ে নিজের দল গড়ছেন দিলীপ?

প্রাতঃভ্রমণ এবং রাজনৈতিক চর্চাকে দীর্ঘদিন একতারে আটকে রেখেছেন দিলীপ ঘোষ। মঙ্গলেও তার ব্যতিক্রম হয়নি। নতুন দল গড়ার জল্পনায় জল ঢেলে নিজেকে বিজেপির বিশ্বস্ত সৈনিক বলে ফের দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

তিনি এ দিন বলেন, ‘আমি দল দাঁড় করিয়েছি। দল গঠন করিনি বা করার দরকার নেই।’ এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ আরও বলেন, ‘৭০ বছর ধরে লড়াই করে একটা দল দাঁড় করিয়েছি। সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। নতুন দলের প্রয়োজন নেই।’ অর্থাৎ, তিনি জোর গলায় বিজেপির উপরে ভরসা রাখার বার্তা দিয়েছেন।

তথ্য বলছে, তিনি বঙ্গ বিজেপির সভাপতি থাকাকালীন বাংলায় ফুলে ফেঁপে ওঠে দল। ভোটে সাফল্যের নিরিখেও ‘রাজ্য বিজেপি সভাপতি দিলীপ’ সফল ছিলেন। কিন্তু গত কয়েক বছর ধরে তিনি দলেই ‘কোণঠাসা’, দাবি গেরুয়া শিবিরের একাংশের। লোকসভা নির্বাচনে নিজের খাসতালুক থেকে ভোটে দাঁড় করানো হয়নি দিলীপ ঘোষকে। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে তিনি কোনও কামাল করতে পারেননি। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে পরাজিত হয়েছিলেন। সবমিলিয়ে দিলীপ ঘোষের অন্য দলে যোগ দেওয়ার জল্পনা আরও তুঙ্গে উঠেছিল। যদিও এ বার সেই জল্পনায় জল ঢাললেন এই বর্ষীয়ান নেতা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago