ইরানের পাল্টা হামলার প্রস্তুতি শুরু, মোতায়েন করা হচ্ছে ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র

খবর লাইভ : মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবার চড়তে শুরু করেছে। ইজরায়েলের সাম্প্রতিক হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির রেভোলিউশনারি গার্ড জানায়, ইজরায়েলের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে তাদের সর্বাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘খাইবার শেকান’ মোতায়েন করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইতিমধ্যেই কিছু নির্দিষ্ট অঞ্চলে ‘খাইবার শেকান’ মোতায়েন করা হয়েছে এবং ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন।

রেভোলিউশনারি গার্ডের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, “ইজরায়েল আবার আগ্রাসী মনোভাব দেখিয়েছে, তাই আমরা প্রতিরোধের অধিকার প্রয়োগ করতে প্রস্তুত।” বিশেষজ্ঞদের মতে, যদি ইরানের এই দাবি সত্য হয়, তবে ইজরায়েলের বিখ্যাত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাও এই ক্ষেপণাস্ত্র থামাতে ব্যর্থ হতে পারে।

২০২২ সালে ইসলামিক বিপ্লবের ৪৩তম বার্ষিকীতে ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক ভাণ্ডারে যুক্ত হয়। এটি ১৪৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত যে কোনও লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে। উল্লেখ্য, ইরান থেকে ইজরায়েলের দূরত্ব আনুমানিক ১৫০০ কিলোমিটার।

ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে ঐতিহাসিক খাইবার দুর্গের নাম অনুসারে, যেখানে ইসলামি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছিল। ‘শেকান’ শব্দের অর্থ ‘ধ্বংসকারী’, যার মাধ্যমে ইরান বার্তা দিতে চায় যে এটি প্রতিপক্ষের প্রতিরক্ষা গুঁড়িয়ে দিতে পারে।

ইজরায়েলের ‘আয়রন ডোম’ সাধারণত তিনটি ধাপে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং ধ্বংস করে। তাছাড়া, তেল আভিভের আশপাশে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি ‘THAAD’ প্রতিরক্ষা ব্যবস্থা, যা বিশ্বের অন্যতম উন্নত। তবে ইরান বলছে, ‘খাইবার শেকান’ এই সব প্রতিরক্ষা স্তর ভেদ করতে সক্ষম।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, মার্কিন বাহিনী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র ফোরদো, নাতানজ এবং ইসফাহানে সফল হামলা চালিয়েছে। এই ঘটনার পর থেকেই ইরান সরাসরি প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে এবং ইজরায়েলের বিরুদ্ধে নতুন ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতির কথা খোলাখুলি জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে এই উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago