খবর লাইভ : ইরানের তিন পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। পশ্চিম এশিয়ায় সংঘর্ষের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইরান ও ইজরায়েল দুই দেশকেই সংঘর্ষ বন্ধ রেখে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। এর মাঝেই রবিবার দুপুরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পরে এক্স হ্যান্ডলে মোদি লেখেন, ‘আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। অবিলম্বে উত্তেজনা হ্রাস এবং কূটনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েছি। শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের জন্য আহ্বান করা হয়েছে।’
উল্লেখ্য, ইরান-ইজরায়েল সংঘর্ষের মাঝে ভারতীয়দের ফেরাতে উদ্যোগী হয়েছিল কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র ভারতের আহ্বানেই আকাশসীমা খুলে দেয় ইরান। ‘অপারেশন সিন্ধু’র মাধ্যমে ইতিমধ্যেই পড়ুয়া-সহ ইরানে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির অবনতির মাঝেই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোদির এই আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধারণা কূটনৈতিক মহলে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…