খবর লাইভ : ইরান-ইজরায়েলের সংঘাতে কামাল দেখাল ভারতীয় অস্ত্র। আকাশপথে ইরানের হামলা রুখে দিয়েছে বারাক এয়ার ডিফেন্স সিস্টেম। তৈরি করেছিল ভারতীয় গবেষণা সংস্থা ডিআরডিও। সঙ্গী ছিল ইজরায়েলের এআইএ।
ইজরায়েলি সেনা বারাক এয়ার ডিফেন্স সিস্টেমের ছবি পোস্ট করে। লেখা হয়, ‘আজ সকালে বারাক এয়ার ডিফেন্স সিস্টেম ইজরায়েলি ভূখণ্ডে ড্রোনের হামলা রুখে দিয়েছে। বারাক সিস্টেমটি দেশের মাটিতেই তৈরি হয়েছে।’ যদিও এই অস্ত্র তৈরির সঙ্গী ভারতীয় সংস্থা ডিআরডিও।
এই এয়ার ডিফেন্স সিস্টেমের বিশেষত্ব
অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
স্বল্প থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র রুখতে তৈরি।
নৌবহর এবং ভূখণ্ডকে ড্রোন বা মিসাইল হামলা থেকে রক্ষায় সক্ষম।
রয়েছে রাডার সমেত ভূমি-আকাশ মিসাইল।
যা একইসময় একাধিক হামলা রুখতে সক্ষম।
প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ডুয়েল ফেজ রকেট মোটর বানিয়েছিল ডিআরডিও।
প্রসঙ্গত, ভারতের অপারেশন সিঁদুর পরবর্তী সময় মুর্হুমুহু ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান। সেই সময় দেশের মাটির নিরাপত্তার দায়িত্ব ছিল আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের উপর। সেই সময় তার দোসর ছিল বারাক এয়ার ডিফেন্স সিস্টেম। রুখে দিয়েছিল ফতেহ-টু ক্ষেপণাস্ত্রের হানা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…