খবর লাইভ : কালীগঞ্জ উপনির্বাচনে শুরু হল ভোটগ্রহণ। নদিয়ার এই বিধানসভায় এবার ত্রিমুখী লড়াই। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। বৃষ্টি মাথায় নিয়েই বুথে বুথে ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা।
সকাল থেকেই কালীগঞ্জের বিভিন্ন বুথে মহিলাদের লম্বা লাইন দেখা গিয়েছে। ইভিএমে বিভ্রাটের কারণে কালীগঞ্জ বিধানসভার ১৬৭ নম্বর বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করা যায়নি। ঘটনাস্থলে গিয়েছেন কমিশনের আধিকারিকেরা। ৮০/১৭৩ নম্বর বুথে ভোট দিলেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। উপনির্বাচনেও ছাপ্পা এবং ভোট লুটের আশঙ্কা করছেন বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী।
প্রসঙ্গত, তৃণমূলের বিধায়ক নাসিরউদ্দিন (লাল) আহমেদের মৃত্যুতে নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মারা যান তিনি। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর চার মাস বিধায়কহীন রয়েছে কালীগঞ্জ। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ২০১১ ও ২০২১ সালে জয়ী হয়েছিলেন নাসিরউদ্দিন। এবার সেখানে তৃণমূল প্রার্থী করেছে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে। ৩৮ বছর বয়সি আলিফা এর আগে কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বিজেপির আশিস ঘোষ এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ।
২০২১ সালের ভোটে নাসিরউদ্দিন বিজেপির অভিজিৎ ঘোষকে ৪৬ হাজারেরও বেশি ভোটে হারিয়েছিলেন। এদিকে, ইভিএমে বিভ্রাটের কারণে কালীগঞ্জ বিধানসভার ১৬৭ নম্বর বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করা যায়নি। ঘটনাস্থলে গিয়েছেন কমিশনের আধিকারিকরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…