ইরান-ইজরায়েল উত্তেজনার পারদ চড়ছে, ভারত শুরু করল অপারেশন সিন্ধু

খবর লাইভ : ইরান-ইজরায়েল উত্তেজনার পারদ ক্রমে চড়ছে। বৃহস্পতিবার টানা সপ্তম দিনে দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়ি চলছে। ইতিমধ্যে ৬০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতি বেশি হয়েছে ইরানেরই। তাদের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে সেই দেশে মৃতের সংখ্যা ৫৮৫ জন। এই পরিস্থিতিতে বুধবার রাতে ভারত শুরু করল ‘অপারেশন সিন্ধু’।

জানা গিয়েছে, ১১০ জন পড়ুয়াকে এর আগেই ইরান থেকে নিরাপদে পাশের দেশ আর্মেনিয়ায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৯০ জনই কাশ্মীরি। জম্মু ও কাশ্মীরের ছাত্র সংগঠন জানিয়েছে, আর্মেনিয়া থেকে তাদের কাতারের রাজধানী দোহায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁরা নয়াদিল্লির উদ্দেশে ফ্লাইটে উঠেছেন। দোহা থেকে দিল্লিতে ফ্লাইটটির এসে পৌঁছনোর কথা বৃহস্পতিবার।

ইরানে চার হাজারেরও বেশি ভারতীয় নাগরিক বসবাস করেন। এঁদের মধ্যে প্রায় অর্ধেকই শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের অনেকেই আবার জম্মু ও কাশ্মীরের। জম্মু ও কাশ্মীরের ছাত্র সংগঠনের সভাপতি নাসির খুহামি জানিয়েছেন, কাশ্মীর থেকে সেখানে পড়তে যাওয়া অধিকাংশ পড়ুয়াই ইরানের উর্মিয়া মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পড়েন।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, তেহরানের ভারতীয় দূতাবাস সেখানে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফেরার জন্য সম্ভাব্য সকল সহায়তা দিচ্ছে। বর্তমানে ইরানে যে সকল ভারতীয় নাগরিক আছেন, তাঁদের তেহরানে ভারতীয় জন্য দূতাবাস একটি হেল্পলাইন খুলেছে। ভারতীয়দের সেই হেল্পলইনের মাধ্যমে দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। সহায়তার জন্য নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকও একটি চব্বিশ ঘণ্টার কন্ট্রোল রুম খুলেছে।

প্রসঙ্গত, ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ছিল। এরই মধ্যে সোমবার থেকে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের আর্মেনিয়া হয়ে ইরান থেকে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। তার পরের দিনই ইরানে থাকা ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের জন্য় বিশেষ নির্দেশিকা জারি করেছে তেহরানের ভারতীয় দূতাবাস। মঙ্গলবার দূতাবাসের তরফ থেকে বলা হয়, দেরি না করে করে প্রত্যেকে যেন তেহরান ছাড়েন। যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁরা যেন নিজেরাই অন্য কোনও শহরে চলে যেতে পারেন। তার পরের দিনই অপারেশন সিন্ধু শুরু করল ভারত। ফলে ইরানে আটকে থাকা সকল ভারতীয়কেই এবার নিরাপদে ফিরিয়ে আনা যাবে, আশাবাদী ওয়াকিবহাল মহল। 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago