খবর লাইভ : যুদ্ধ পরিস্থিতির মাঝে আমেরিকার সঙ্গে পরমাণু সংক্রান্ত আলোচনায় যোগ না দেওয়ার কথা ঘোষণা করে দিল ইরান। আমেরিকা এবং ইরানের মধ্যে পরমাণু সংক্রান্ত আলোচনা হওয়ার কথা ছিল আগেই। কিন্তু শুক্রবার ভোর থেকে পরিস্থিতি পাল্টে যায়। ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা চালায় ইজরায়েল। পাল্টা হামলায় ইজরায়েলের দিকে একের পর এক মিসাইল ছোড়ে ইরানও। এই পরিস্থিতির মাঝেই আমেরিকার সঙ্গে আলোচনায় বসার বিষয়টি নাকচ করে দিল ইরান।
২০১৫-র পরমাণু চুক্তি নতুন করে কার্যকর করাই ছিল এই বৈঠকের উদ্দেশ্য। ২০১৮-তে ওই চুক্তি থেকে বেরিয়ে যায় আমেরিকা। সেই চুক্তি নিয়ে ছিল বৈঠক। কিন্তু ইরান দাবি করেছে, এই বৈঠকের কোনও ভিত্তি নেই।
বিভিন্ন রিপোর্ট বলছে, ইউরেনিয়ামের বিশুদ্ধতা ৬০ শতাংশে নিয়ে গিয়েছে ইরান। আর কয়েক শতাংশ বৃদ্ধি করলেই ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে। কিন্তু আমেরিকা চায় এখানেই থেমে যাক ইরান।
ট্রুথ প্লাটফর্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন, ৬০ দিনের সময় দেওয়া হয়েছিল ইরানকে। সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘আজ ৬১ তম দিন। ইরানকে কী করতে হবে, সেটা আমি বলে দিয়েছিলাম। কিন্তু তারা সেটা করতে পারেনি। তাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া হচ্ছে।’
আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনাকে এখন অর্থহীন দাবি করেছে ইরান। দেশটির সংবাদ সংস্থা তাসনিমকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি এই দাবি করেছেন। তিনি আমেরিকার বিরুদ্ধে ইজরায়েলকে ইরানে হামলায় সমর্থন দেওয়ার অভিযোগ এনে বলেন, ওয়াশিংটনের অনুমতি ছাড়া এই হামলা সম্ভব হতো না।
প্রসঙ্গত, শুক্রবার ভোররাতে ইরানে হামলা শুরু করে দখলদার ইজরায়েল। নৃশংস এই হামালায় ইরানের শীর্ষ সামরিক কর্তা, বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন নিহত হয়েছে। দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান।
এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত পরমাণু চুক্তির তাগাদা দেন। এর আগে ওমানের মধ্যস্থতায় আমেরিকা ইরানের সঙ্গে পাঁচ দফা আলোচনায় বসেছে। যদিও সেসব আলোচনা থেকে চুক্তির বিষয়ে ইতিবাচক কোনও খবর আসেনি, তবে এই সপ্তাহে ষষ্ঠ পর্যায়ে আলোচনায় বসার কথা ছিল। এর মধ্যে ইজরায়েলের হামলার পর আলোচনা চলবে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…