আমেরিকার লাস ভেগাসে ক্যাসিনোয় ভয়াবহ বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঢেকেছে চতুর্দিক

খবর লাইভ : আমেরিকার লাস ভেগাস শহরের ক্যাসিনোয় ভয়াবহ বিস্ফোরণ। দাউদাউ করে জ্বলছে গোটা ক্যাসিনো। আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের চত্বরেও। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলা বাহিনী। শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা প্রকাশ্যে আসেনি।

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে লাস ভেগাসের এরিয়া ক্যাসিনো এবং রিসর্টে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়েরা। তাঁরা জানিয়েছেন, অনেক দূর পর্যন্ত শোনা গিয়েছে সেই শব্দ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ক্যাসিনো থেকে তখন বেরিয়ে আসছে কালো ধোঁয়া। তাতে ওই এলাকার আকাশ ঢেকে যায়। যে বাড়িতে ক্যাসিনোটি ছিল, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিন কয়েক আগেই এই লাস ভেগাসের একটি হোটেলের সামনে এক ইউটিউবার এবং তাঁর স্ত্রীকে গুলি করার অভিযোগ উঠেছে অন্য এক ইউটিউবারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা কাজের জগতে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। সেই প্রতিদ্বন্দ্বিতা থেকেই এক জনকে গুলি করার অভিযোগ উঠেছে দ্বিতীয় জনের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীদের কারও কারও দাবি বোমা বিস্ফোরণের মতো শব্দ শোনা গিয়েছে। তবে পুলিশের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। ওই এলাকায় পৌঁছেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। আগুন নেভানোর কাজ চলছে, শুরু করা হয়েছে উদ্ধারকাজ। যে ক্যাসিনোয় বিস্ফোরণ হয়েছে, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সামনের কিছু গাছে আগুন ধরে গিয়েছে। কিন্তু বিস্ফোরণের কারণে লাগোয়া এলাকার কোনও ভবন ক্ষতিগ্রস্ত হয়নি বলে খবর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago