কানাইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃতের ফাঁসি চান অভিযুক্তের মা

খবর লাইভ : কানাইপুরে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃতের ফাঁসি চাইলেন অভিযুক্তের মা। ছেলে যে অপরাধ করেছে তার ক্ষমা হয় না। যে-কোনও শাস্তিই তার জন্য কম। একথা জানিয়ে ছেলে ফাঁসি চেয়েছেন অভিযুক্তের মা।

মঙ্গলবার উত্তরপাড়া থানার পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করেছে। অভিযুক্ত কে নিয়ে ঘটনাস্থলে যায় তদন্তকারীরা। ঘটনার দিন অভিযুক্ত নাবালিকাকে বাড়ি থেকে কীভাবে নিয়ে গিয়েছিল? তারপর কোন দোকান থেকে বিস্কুট কেনে? সঙ্গে অপরাধ স্থল পুলিশকে অভিযুক্ত। ঘটনার পুনর্নির্মাণকে কেন্দ্র করে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এলাকায়। নাবালিকার বাড়ি থেকে শুরু করে গোটা রাস্তায় ছিল ব্যাপক পুলিশি প্রহরা।

আগামী ১২ জুন শ্রীরামপুর পকসো আদালতে অভিযুক্তকে পেশ করা হবে। তার আগে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আরও তথ্যপ্রমাণ সংগ্রহ করতে চাইছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় যথেষ্ট তথ্য প্রমাণ ইতিমধ্যেই হাতে পেয়েছে পুলিশ। যা আগামী শুনানির সময় আদালতে পেশ করা হবে।কানাইপুরে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃতের ফাঁসি চাইলেন অভিযুক্তের মা। ছেলে যে অপরাধ করেছে তার ক্ষমা হয় না। যে-কোনও শাস্তিই তার জন্য কম। একথা জানিয়ে ছেলে ফাঁসি চেয়েছেন অভিযুক্তের মা।

এদিন ঘটনার পুনর্নির্মাণের কথা জানতে পেরে অভিযুক্তের মা চোখ মুঝতে মুঝতে বলেন, “ছেলে যে নোংরা ঘটনা ঘটিয়েছে তার জন্য যে-কোনও সাজা ছোট। আমি মা হয়ে চাই ছেলে কখনও ছাড়া না পাক। ছেলের জন্য অন্য এক মায়ের কোল খালি হয়েছে। ওর ফাঁসি হোক।”

উল্লেখ্য, গত ২৭ মে হুগলির কানাইপুরের বিশেষ চাহিদা সম্পন্ন বছর তেরোর নাবালিকা নিখোঁজ হয়ে যায়। প্রতিবেশী যুবক তাকে খাবারের লোভ দেখিয়ে তুলে নিয়ে যায়। রাতে অভিযুক্ত ফিরে এলেও পাওয়া য়ায়নি নাবালিকাকে। পরে যুবকও বেপাত্তা হয়ে যায়। ৪৮ ঘণ্টার পর নপাড়ার বাঁশঝাড় থেকে উদ্ধার হয় নাবালিকার বিবস্ত্র দেহ। তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। দেহ উদ্ধারের পরই কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তের খোঁজ মেলে। পুলিশ ধর্ষণ ও খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে। ২জুন শ্রীরামপুর পকসো আদালতে পেশ করে অভিযুক্তকে দশ দিনের পুলিশ হেফাজতে নেয় তদন্তকারীরা। পরবর্তী শুনানির আগে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago