আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় স্ট‍্যটাস রিপোর্ট জমা সিবিআইয়ের

খবর লাইভ : আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় স্ট‍্যটাস রিপোর্ট জমা দিল সিবিআই। মঙ্গলবার তদন্তের অগ্রগতি নিয়ে তৃতীয় স্ট‍্যটাস রিপোর্ট জমা দিল সিবিআই। রিপোর্টে অসন্তুষ্ট নির্যাতিতার পরিবার।

সঞ্জয় রাই-এর সাজা ঘোষণার পর CBI তদন্তের অগ্রগতি নিয়ে এটা চতুর্থ রিপোর্ট জমা দেওয়া হল ট্রায়াল কোর্টে। রিপোর্টে অসন্তুষ্ট নির্যাতিতার পরিবার ও তাদের আইনজীবীরা। ঘটনার রাতে নির্যাতিতা যে চারজন চিকিত্‍সকের সঙ্গে ডিনার করেছিলেন, তাদের বয়ান ঠিক ভাবে রেকর্ড করা হচ্ছে না কেন? আদালতে সওয়াল চলার সময় নির্যাতিতার পরিবারের আইনজীবীর পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আদালতের কাছে নির্যাতিতার পরিবারের আইনজীবীর প্রশ্ন, ‘‘কেন Last seen together অর্থাৎ ঘটনার রাতে যে চারজন ডিনার করেছিলেন, তাঁদের বয়ান ঠিক ভাবে রেকর্ড করা হচ্ছে না? কেন তাঁদের আলাদা আলাদা ভাবে ও পরে একত্রিত সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হল না? করা হলে কি তাঁদের বয়ান? কেন তাঁদের হেফাজতে নেওয়ার প্রয়োজন মনে করল না?’’

টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে গ্রেফতারের পর থেকেই সিবিআই দাবি করেছে একাধিক নথি তাঁরা খতিয়ে দেখছেন। এখনও তাই বলা হচ্ছে। তাহলে কেন তাঁদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হল না! কেনই বা তাহলে তাঁদের আটকে রাখা হল?- আদালতে প্রশ্ন নির্যাতিতার পরিবারের আইনজীবীর।

যদিও সিবিআইয়ের তরফে আজ আট পাতার রিপোর্ট দেওয়া হয়েছে। তাঁদের ৩৬ জনের বয়ান রেকর্ডের কথা বলা হয়েছে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও এসেছে, তা খতিয়ে দেখার জন্য একটি সংস্থার সাহায্য নিচ্ছে সিবিআই। সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, ৩৬ জনের বয়ান রেকর্ডের বিস্তারিত তথ‍্য দেখেন বিচারক অরিজিৎ মণ্ডল। ১৬ জুলাই পরবর্তী রিপোর্ট দিতে নির্দেশ আদালতের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago