খবর লাইভ : ইংল্যান্ডে পৌঁছে সময় নষ্ট না করে অনুশীলন শুরু করে দিল ভারতীয় দল। শনিবার লন্ডনে পৌঁছেছেন শুভমন গিলেরা। রবিবারই অনুশীলন শুরু করে দিয়েছেন তাঁরা। লর্ডস ক্রিকেট মাঠে বসেছে ভারতীয় শিবির। সেখানে প্রথম দিন জোরকদমে অনুশীলন করলেন ভারতীয় ক্রিকেটারেরা।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ শুরু ২০ জুন। মানে, এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। তবে এরই মধ্যে ভারতীয় ক্রিকেট দল এই সংস্করণ থেকে অবসরে যাওয়া রোহিত শর্মা ও বিরাট কোহলির অভাব টের পাওয়া শুরু করেছে। আর সেটা ইংল্যান্ডে পা রাখতেই। কীভাবে?
রোহিত-কোহলিবিহীন ভারতীয় দল গতকাল লন্ডনে পৌঁছেছে। তাদের বরণ করে নিতে এয়ারপোর্টে ছিল না কোনো দর্শক। এমনকি ছিল না গণমাধ্যমকর্মীদের উপস্থিতিও।
ভারতীয় ক্রিকেট দলের জন্য এটা ব্যতিক্রমী এক অভিজ্ঞতাই বলতে হবে। একটি উদাহরণ দিলে বিষয়টি আরও খোলাসা হবে। গত নভেম্বরে ভারত ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে গেলে অ্যাডিলেড বিমানবন্দর থেকে অনুশীলন মাঠ পর্যন্ত ভক্ত আর সাংবাদিকদের ভিড়ে সরগরম ছিল চারপাশ। সেই সিরিজ নিয়ে এতটাই উত্তেজনা ছিল যে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ‘ক্লোজ ডোর’ অনুশীলনের সিদ্ধান্ত নিতে হয়। ভক্তরা কোহলিকে একঝলক দেখতে গাছেও উঠে পড়েছিলেন।
কিন্তু এবার লন্ডনে দেখা গেল একেবারে উল্টো চিত্র। শুবমান গিলদের নিয়ে যেন সমর্থকদের কোনো আগ্রহ নেই! হিন্দুস্থান টাইমস এক সাংবাদিকের উদ্ধৃতি তুলে ধরেছে, ‘সেই উত্তেজনা এবার চোখে পড়েনি। একজন ভক্ত কিংবা সাংবাদিকও দেখা যায়নি।’
ভারতীয় ক্রিকেট বোর্ড সেই অনুশীলনের ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়েছে। তার ক্যাপশন, “প্রস্তুতি শুরু। ইংল্যান্ডে ভারতীয় দলের অনুশীলনের প্রথম দৃশ্য।” সেখানে দেখা যাচ্ছে, নতুন অধিনায়ক শুভমন ও সহ-অধিনায়ক ঋষভ পন্থ মাঠের দিকে যাচ্ছেন। প্রথমে লর্ডসের ইন্ডোর স্টেডিয়ামে যান তাঁরা। সেখানে ওয়ার্ম আপ সারেন ক্রিকেটারেরা। তার পরে তাঁরা যান মূল মাঠে। সেখানে কোচ গম্ভীর ও অধিনায়ক শুভমন প্রথমে সকলের সঙ্গে ‘টিম হাডল’ করেন। তার পর আবার অনুশীলন শুরু হয়।
প্রথমে ফুটবল খেলা শুরু করেন ক্রিকেটারেরা। পন্থ, অর্শদীপদের বেশ কিছু ক্ষণ ফুটবল পায়ে দেখা যায়। তার পর শুরু হয় ফিল্ডিং অনুশীলন। বল ধরে উইকেটে মারা, ক্যাচ ধরার প্রস্তুতি সারেন ক্রিকেটারেরা। সব দিকে নজর রাখছিলেন গম্ভীর। মাঝে তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায় অর্শদীপকে।
১৫ জনের দলের সকলে অবশ্য অনুশীলনে ছিলেন না। অভিমন্যু ঈশ্বরন, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, করুণ নায়ার, ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি ও শার্দূল ঠাকুর ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলছেন। চার দিনের সেই প্রস্তুতি ম্যাচ শেষে দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা।
এই সিরিজ়ের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। শুভমনকে নতুন অধিনায়ক করা হয়েছে। বিরাট, রোহিত ও অশ্বিনকে ছাড়া নামবে ভারতীয় দল। ফলে তাদের কাছে বাড়তি চ্যালেঞ্জ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…