মহেশতলা কাণ্ডে নিখোঁজ কিশোরের খোঁজে সিআইডি

খবর লাইভ : মহেশতলা কাণ্ডে নিখোঁজ কিশোরের খোঁজে সিআইডির সাহায্য নিল ডায়মন্ড হারবার পুলিশ। সিআইডির ক্রিমিনাল ইনটেলিজেন্স গেজেটে ছবি-সহ ওই কিশোরের চেহারার বিবরণ ও যাবতীয় তথ্য প্রকাশ করা হয়েছে। এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তাড়াতাড়ি কিশোরকে উদ্ধারের দাবিতে আজ, রবিবার ইসলামপুর মাটিকুন্ডায় রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও নির্যাতনের শিকার নাবালকের খোঁজ পাওয়া যায়নি। হন্যে হয়ে খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশের তরফে ওই কিশোরের ছবি ও তার যাবতীয় তথ্য সমাজমাধ্যম-সহ পুলিশের বেশ কয়েকটি হোয়াটস অ্যাপ গ্রুপে পোস্ট করেছে। সঙ্গে রবীন্দ্রনগর-সহ আশপাশের বিভিন্ন থানা এবং কলকাতা-সহ জেলার বিভিন্ন হাসপাতাল ও মর্গ কর্তৃপক্ষের কাছে নিখোঁজ কিশোরের বিবরণ পাঠানো হয়েছে। তবে ডায়মন্ড হারবার জেলা পুলিশ আশাবাদী, উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা কিশোরকে অক্ষত শরীরেই উদ্ধার করা সম্ভব হবে।

ছেলেকে না পেয়ে উদ্বেগ বাড়ছে পরিবারের। নিখোঁজ কিশোরের মায়ের দাবি, অভিযুক্ত শাহেনশাহ মিথ্যা কথা বলছে। তাঁর করুণ আর্তি, “আমার ছেলেকে ফিরেয়ে দেওয়া হোক। জানি না ও বেঁচে আছে না কি মৃত। ওকে ছাড়া বাঁচব না।”
উল্লেখ্য, মোবাইল চুরির অভিযোগে ইসলামপুরের ওই কিশোরকে উলটো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে (ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ)।সেই অভিযোগে কিশোরকে কাজে নিয়ে যাওয়া জিনস ওয়াশ কারখানার মালিক শাহেনশাহ, তার ভাই ফিরোজ আলম এবং আমিরুল মহম্মদ ওরফে আশিককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে মুম্বই থেকে তাদের রবীন্দ্রনগর থানায় নিয়ে আসা হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago