খবর লাইভ : আগামী বছর , ২০২৬ সালে বন্ধ হতে চলেছে ৫০০ টাকার নোট? সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল হতেই এনিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এবার আম নাগরিকের মধ্যে থেকে বিভ্রান্তি দূর করতে আসরে নামল প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক বিভাগ। তাদের তরফে জানানো হয়েছে, নোট বন্ধের খবর পুরোপুরি ‘ভুয়ো’। আরবিআইয়ের তরফে এই ধরণের কোনও ঘোষণা করা হয়নি।
পিআইবির তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, ‘৫০০ টাকার নোট বন্ধ নিয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি। এই নোট এখনও পুরোপুরি বৈধ।’ যে কোনও খবর বিশ্বাস করার আগে, সেই খবরের সত্যতা যাচাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে PIB-র তরফে।
বর্তমানে বাজারে যে ৫০০ টাকার নোট চালু রয়েছে সেই নোট ২০১৬ সালে নোট বাতিলের পর বাজারে আনা হয়। নতুন ৫০০ টাকার নোটের বেশ কিছু বিশেষত্ব রয়েছে। নতুন নোটের মধ্যে মোট ১৭টি ভাষায় টাকার পরিমাণ লেখা থাকে। তাছাড়া লাল কেল্লার ছবি ছাপা হয়েছে এই নোটে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগের ৫০০ ও ১০০০ টাকার নোট ‘বাতিল’ ঘোষণা করেন। রাতারাতি এমন নোটবন্দির ফলে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। এদিকে বাজার থেকে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট সরিয়ে নেওয়ার পর নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে নিয়ে আসা হয়। এদিকে আবার ২০২৩ সালের পর থেকে ২০০০ টাকার নোট বাজার থেকে সরিয়ে নেয় আরবিআই। যদিও ৫০০ টাকার নোট একইভাবে বাজারে চালু রযেছে। এই নোট বাতিল হয়ে যাওয়া নিয়ে যে খবর ছড়িয়েছিল তা ভুয়ো বলে জানালো পিআইবি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…