খবর লাইভ : দুই দফায় স্নাতকোত্তরে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট পিজি নেওয়ার যথার্থতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল দেশের শীর্ষ আদালত। এবার-সেই নির্দেশের পর প্রত্যাশা মতোই পিছিয়ে গেল স্নাতকোত্তর স্তরে মেডিক্যালের ভর্তির পরীক্ষা।
সুপ্রিম কোর্ট ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনকে বলেছে, ৩ আগস্ট এক শিফটে এই পরীক্ষা পরিচালনা করতে পারে তারা। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ প্রাথমিকভাবে এনবিই-কে প্রশ্ন করেছিলেন, কেন এই পরীক্ষা করাতে দুই মাসের বেশি সময় চাইছে তারা। শেষ পর্যন্ত দুই তরফের সওয়ালের পর ৩ আগস্ট এই পরীক্ষা নেওয়ার জন্য অনুমতি দেওয়া হল এনবিই-কে। শীর্ষ আদালত অবশ্য স্পষ্ট করে দিয়েছে যে, নিট পিজি পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য কোনও মতেই আর বাড়তি সময় দেওয়া হবে না এনবিই-কে।
পূর্ব ঘোষণামতো এর আগে ১৫ জুন দুই দফায় এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তাতে দুই সেট প্রশ্নে ভারসাম্য থাকতে পারে কি না তা নিয়ে সংশয় দেখা দেয়। স্বচ্ছতার স্বার্থেই সিঙ্গল-শিফটে এই পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই আবহে ১৫ জুনের পরীক্ষা স্থগিত হয়। এদিকে এক শিফটে পরীক্ষা করতে দুই মাসের বেশি সময় চেয়েছিল এনবিই। যুক্তি ছিল যে শীর্ষ আদালতের ৩০ মে-র আদেশ অনুসারে পরীক্ষা এক শিফটে অনুষ্ঠিত করতে হলে প্রায় এক হাজার পরীক্ষাকেন্দ্রের প্রয়োজন। প্রতি বছর মেডিক্যালের বিভিন্ন বিষয়ে এমডি/এমএস/পিজি ডিপ্লোমা/ডিএনবি-র জন্য নিট পিজি-র আয়োজন করা হয়। কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি-র মাধ্যমেই নেওয়া হয় নিট পিজি।
পূর্বঘোষিত দিন থেকে প্রায় ১ মাস ১৮ দিন পিছিয়ে গেল মেডিক্যালের স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা। সুপ্রিম নির্দেশ মেনে পরীক্ষার নতুন বিশদ এবং অ্যাডমিট কার্ড বিতরণের ঘোষণা করা হবে শীঘ্রই। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে natboard.edu.innbe.edu.in ওয়েবসাইটে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…