দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়াল চার হাজারের গণ্ডি, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সতর্কবার্তা

খবর লাইভ : দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪ হাজারের গণ্ডি। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে দেশে কোভিড আক্রান্ত ৪ হাজার ৩০২। এমতাবস্থায় বঙ্গের সরকারি হাসপাতালে ‘অক্সিজেন সরবরাহ ব্যবস্থা’ ঝালিয়ে নিতে বুধবার থেকে শুরু হল মক ড্রিল। কেন্দ্রীয় স্বাস্থ্যদপ্তরের তরফে বার্তা এসেছিল মঙ্গলবারই। প্রস্তুত থাকতে হবে।

উল্লেখ্য, গত ২ এবং ৩ জুন ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস ডা. সুনীতা শর্মা উচ্চ পর্যায়ের এক বৈঠক ডাকেন। সে বৈঠকে হাজির ছিল বিপর্যয় মোকাবিলা দপ্তর, এমার্জেন্সি ম্যানেজমেন্ট রেসপন্স সেল, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সদস্যরা। উপস্থিত ছিল বাংলা-সহ প্রতিটি রাজ্যের প্রতিনিধিরাও।

কী আলোচনা হল বৈঠকে? সকলে স্বীকার করে নিয়েছেন, নয়া প্রজাতি অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় উত্তরোত্তর বাড়ছে রোগী। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে ৮২৪ জন আক্রান্ত হয়েছেন কোভিডে। তবে চিকিৎসকরা আশ্বস্ত করে জানিয়েছেন, সিংহভাগ রোগীর শরীরে কোভিডের নয়া প্রজাতি তেমন কোনও ক্ষতি করতে পারছে না। অধিকাংশ আক্রান্ত বাড়িতেই চিকিৎসা করে সুস্থ হয়ে উঠছেন। বিপদ তাঁদেরই যাঁদের শরীরে কিডনির অসুখ-ক্যানসারের একাধিক কোর্মবিডিটি রয়েছে।

গত ১ জানুয়ারি থেকে ৪ জুন পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ৪৪ জনের। এদের সকলেরই কোর্মবিডিটি ছিল। প্রতিটি রাজ্যে প্রবীণ জনসংখ্যা নেহাত কম নয়। বার্ধক্যের এই সমস্ত মানুষদের নিয়ে চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের স্বাস্থ্যদপ্তরের তরফে প্রতিটি রাজ্যকে বলা হয়েছে কোনওরকম ঝুঁকি না নিয়ে হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন, আইসোলেশন বেড, ভেন্টিলেটর তৈরি রাখতে। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, অক্সিজেন সাপ্লাই সিস্টেমকে ফের ঝালিয়ে নিতে সরকারি হাসপাতালগুলোয় বুধবার থেকে শুরু হয়েছে মকড্রিল।

আমজনতার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সাবধানবাণী, “জ্বর-সর্দি-কাশি নিয়ে বাড়ি থেকে বেরবেন না। এমন অবস্থায় এড়িয়ে চলুন জনবহুল জায়গা। ফুসফুসে যে কোনও ধরনের সংক্রমণে চিকিৎসকের পরামর্শ নিন। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন, হাঁচি-কাশি হলে নাকে-মুখে রুমাল চাপা দিন।”

বাংলাতেও বাড়ছে কোভিড আক্রান্ত। নতুন করে আক্রান্ত হয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক চিকিৎসক। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে জ্বর-সর্দির উপসর্গ দেখা যায় ওই চিকিৎসকের মধ্যে। এরপর তিনি লালারসের নমুনা পরীক্ষা করেন। সেখানেই ধরা পড়ে কোভিড পজিটিভ।

জানা গিয়েছে, ওই চিকিৎসক বর্তমানে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। এদিকে দক্ষিণ শহরতলির পিয়ারলেস হাসপাতালে কোভিড পজিটিভ হয়ে ভর্তি হয়েছে এক সাত মাসের শিশু। শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সংযুক্তা দের অধীনে চিকিৎসাধীন রয়েছে ওই শিশুটি। চিকিৎসক জানিয়েছেন, সোমবার ভোররাতে শিশুটি হাসপাতালে আসে। মায়ের বুকের দুধ টানছিল না। ধুম জ্বর ছিল। ছিল অল্প শ্বাসকষ্টের সমস্যাও। আইভিফ্লুইড চালু করি সঙ্গে সঙ্গে। আন্দাজ করেছিলাম, কোনও কঠিন ভাইরাস আক্রমণ করেছে শিশুটিকে। নিশ্চিত হতে ভাইরাল প্যানেল টেস্ট করি। সেখানেই দেখতে পাই কোভিড ভাইরাসে আক্রান্ত ওই শিশু।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago