খবর লাইভ : ভোর সাড়ে ছ’টা থেকে জম্মু কাশ্মীরের অন্তত ৩২টি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে রেইডে এনআইএ। এর মধ্যে রয়েছে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান, কুলগাম, উত্তর কাশ্মীরের সোপোর, কুপওয়ারার একাধিক লোকেশনে চলছে জোরদার তল্লাশি।
জঙ্গি-যোগ সন্দেহে এইসব যায়গায় তল্লাশি চলছে বলেই সেনা সূত্রে খবর। এর মধ্যে কিছু সন্দেহভাজন ওজিডব্লিউর ঠিকানাও রয়েছে বলে সূত্রের খবর। এর আগে গত সোমবারই জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলকায়া কয়েক জনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। তার পরেই তল্লাশি অভিযান শুরু করেছে বাহিনী। গত মঙ্গলবারও স্থানীয়দের থেকে খবর পেয়ে কাঠুয়ার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়েছিল নিরাপত্তাবাহিনী। স্থানীয়েরা জানিয়েছিলেন, ওই এলাকায় কয়েক জনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেছেন।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হন কাশ্মীরে। ওই ঘটনায় অভিযুক্ত জঙ্গিদের এখনও খোঁজ মেলেনি। বেশ কয়েক জনকে আটক করে জেরা করা হয়েছে। এদিকে পহেলগাঁও হামলার পর থেকে জম্মু ও কাশ্মীরে ভয়ের আবহ তৈরি হয়েছে। তা দূর করতে গত সপ্তাহে উত্তর কাশ্মীরের বারামুল্লায় একটি রিসর্টে মন্ত্রী এবং আমলাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। কাশ্মীরে ফের পর্যটক টানতে উদ্যোগী তিনি। দেশবাসীকে তিনি এই বার্তাই দিতে চান ভূস্বর্গে আর ভয়ের কোনও কারণ নেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…