খবর লাইভ : দেশের সব ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন করা এ বার থেকে বাধ্যতামূলক। তার জন্য নতুন পোর্টাল চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। নাম ‘উমিদ’। সূত্রের খবর, ৬ জুন ওই পোর্টালের উদ্বোধন হবে।
জানা গিয়েছে, ‘উমিদ’ পোর্টালের মাধ্যমে আগামী ৬ মাসের মধ্যে সমস্ত ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে। দিতে হবে সম্পত্তির বিবরণ, আয়তন, জিও ট্যাগ-সহ লোকেশন এবং অন্যান্য তথ্য।
প্রযুক্তিগত বা অন্য কোনও কারণে যে সব ওয়াকফ সম্পত্তির নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ ৬ মাসের মধ্যে রেজিস্ট্রেশন হবে না, তাদের এক থেকে দুই মাস বাড়তি সময় দেওয়া হতে পারে। তারপরেও যদি রেজিস্ট্রেশন না করা হয়, তাহলে সেই ওয়াকফ সম্পত্তিগুলোকে ‘ডিসপুট’ বা বিতর্কিত সম্পত্তি বলে ঘোষণা করে দেওয়া হবে। পাঠিয়ে দেওয়া হবে ট্রাইব্যুনালে। রিপোর্ট অনুযায়ী, নির্বাচন কমিশনের তথ্য ব্যবহার করে ওয়াকফ সম্পত্তির পরিচয় খতিয়ে দেখা হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখভাল করবে প্রত্যেক রাজ্যের ওয়াকফ বোর্ড।
প্রসঙ্গত, ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষেত্রে যে সব সমস্যা এবং চ্যালেঞ্জ ছিল, তার সমাধানের জন্য ওয়াকফ আইন, ১৯৯৫ সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার। এসেছে সংশোধিত ওযাকফ আইন। এ বার ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…