খবর লাইভ : এ বার নতুন করে আদালতে চ্যালেঞ্জ। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির ৩০ মে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলার আবেদন কলকাতা হাইকোর্টে। মামলাকারীর নাম লুবানা পারভিন। মঙ্গলবার এই আবেদন জানান তিনি। আদালত মামলা দায়েরের অনুমতিও দিয়েছে। আগামী ৫ জুন, বৃহস্পতিবার বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মামলাকারীর দাবি, প্রায় ৪৪ হাজার শূন্যপদে নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে, তা একেবারেই বৈধ নয়। আদালতে মামলাকারীর আইনজীবী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২০১৬ সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে এবং ২০১৬ সালের ক্যান্ডিডেটদের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে সেই নির্দেশ মানা হয়নি। বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে হয়নি বলে দাবি মামলাকারীর।
মামলাকারীর আইনজীবী আদালতে জানান, কোনও প্রার্থী যদি একাধিক পরীক্ষায় বসে থাকে, তা হলে প্রতি সিলেকশনে বয়সের ছাড় পাবেন। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে একবার মাত্র সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। অন্য দিকে অভিজ্ঞতার ক্ষেত্রে ১০ নম্বর করে দেওয়া হয়েছে। সেই বিষয়কেও চ্যালেঞ্জ করা হয়েছে। আদালত এই চ্যালেঞ্জ নিয়ে কী নির্দেশ দেয়, এখন সে দিকেই নজর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…