খবর লাইভ : আতঙ্কের কারণ না হলেও উদ্বেগ বাড়াচ্ছে করোনা। হঠাৎ নতুন করে ছড়াতে শুরু করেছে সেই ভাইরাস। এবার কলকাতা শহরে ফের পাঁচজন করোনা আক্রান্তের খোঁজ মিলল। আলিপুরের এক বেসরকারি হাসপাতালে পাঁচজনের কোভিজ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়ার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে যাচ্ছেন রোগীরা। সতর্ক হওয়ার কথা বলছেন হাসপাতালের চিকিৎসক।
জানা গিয়েছে, ওই পাঁচজনের মধ্যে একজন আইসিইউ-তে ভর্তি। সংখ্যাটা আরও বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসক। এমার্জেন্সিতেও রোগী আসছে। চিকিৎসক জানিয়েছেন, করোনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। বিশেষত বয়স্ক ও অসুস্থদের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি।
চিকিৎসকদের দাবি, পরিস্থিতি আগের মতো না হলেও এখন থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। পিপিই কিট সহ অন্যান্য সরঞ্জাম তৈরি রাখতে হবে বলেও দাবি করছেন তাঁরা। এছাড়া, হাত পরিষ্কার করা, দূরত্ব বজায় রাখার বিষয়ে নজর দিতে হবে।
বৃহস্পতিবার খড়্গপুর আইআইটি-র এক পড়ুয়ার শরীরে করোনার ভাইরাস মিলেছে। আক্রান্ত পুরুলিয়ার এক চিকিৎসক দম্পতিও।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে করোনার জেএন.১, এনবি ১.৮.১ ও এলএফ.৭ ভ্যারিয়েন্টই সংক্রমণ ছড়াচ্ছে। এগুলি সবকটিই ওমিক্রনের সাব-লিনিয়েজ। সংক্রমণে সাধারণত খুব বাড়াবাড়ি না হলেও, যাদের ডায়াবেটিস, ক্রনিক রেসপিরেটরি সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…