বাসন্তীর নৃশংস ঘটনা, বৌদিকে খুন করে কাটা মুন্ডু নিয়ে রাস্তায় যুবক

খবর লাইভ : এক হাতে ধারালো অস্ত্র। অন্য হাতে এক মহিলার কাটা মুন্ডু। শনিবার সকালে এই অবস্থায় এক যুবককে ঘুরে বেড়াতে দেখে আঁতকে উঠেছিলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৌদিকে খুন করে কাটা মুন্ডু নিয়ে ঘুরছিলেন ওই যুবক। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর এই নৃশংস ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে এক যুবককে একটি কাটা মুন্ডু হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। তাঁর আর এক হাতে ছিল ধারালো অস্ত্র আর পরনে ছিল রক্তমাখা পোশাক। এই ভয়াবহ দৃশ্য দেখেই আতঙ্কে বাড়ির দরজা-জানলা বন্ধ করে দেন অনেকে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় বাসন্তী থানার পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

অভিযুক্ত যুবকের নাম বিমল মণ্ডল। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই নৃশংস খুন। যদিও এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত বিমলের মানসিক অবস্থা নিয়েও ধন্দে পুলিশ। এই ঘটনার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। গোটা এলাকা পুলিশের ঘেরাটোপে। এই ঘটনায় পরিবারে নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়দের কেউ কেউ। ইতমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্তারিত জানতে চলছে জিজ্ঞাসাবাদ। কী ভাবে দিনের আলোয় এমন ঘটল ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।কাটা মাথা-সহ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago