Special News Special Reports State

নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি

0
(0)

খবর লাইভ : নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। আশিস ঘোষকে এই কেন্দ্র থেকে টিকিট দিল রাজ্যের প্রধান বিরোধী দল। ইতিমধ্যেই এই কেন্দ্র থেকে তৃণমূল ও কংগ্রেস (বাম সমর্থিত) প্রার্থী ঘোষণা করেছে।

দলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য এবং কালীগঞ্জ বিধানসভা এলাকার দলীয় কনভেনর তিনি। চার বারের গ্রাম পঞ্চায়েত সদস্যও ছিলতিনি। কার্যত কালীগঞ্জের ভূমিপুত্রকেই বেছে নিল বিজেপি।

এই আসনের জন্য প্রথমেই প্রার্থীর নাম ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমদকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল প্রার্থী। বাম-কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন কাবিল উদ্দিন শেখ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *